রাজ্যের খবর
ফের ট্রলিতে যুবতীর দেহ উদ্ধারে চাঞ্চল্য বাগুইআটিতে!
নিউজ ডেস্ক: মধ্যমগ্রামের পর এবার বাগুইআটি। মধ্যমগ্রামে ট্রলিবন্দি দেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরে যুবতীর দেহ উদ্ধার ট্রলিতে। মুখে লাগান রয়েছে সেলোটেপ! এই অবস্থায় ফের শহরের রাস্তায় উদ্ধার যুবতীর ট্রলিবন্দি দেহ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বাগুইআটিতে। তবে প্রশ্ন, কোথা থেকে এল এই দেহ, কে বা কারা ঘটাল এই কাণ্ড, জানতে তদন্তে নেমেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বাগুইআটির দেশবন্ধু নগরের রাস্তায় দেখা গেল রহস্যময় এক ট্রলি, সেই ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার উদ্ধার এক যুবতীর মরদেহ। তাঁর মুখে লাগান ছিল সেলোটেপ। এদিন সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। এদিকে এই ঘটনায় তটস্থ এলাকার সাধারণ মানুষ। কে করল এই খুন? কারা প্রকাশ্য রাস্তায় ফেলে গেল মৃতদেহ! জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকাবাসীদের।
আজ সকাল বেলা বাগুইআটির দেশবন্ধু নগরে জঞ্জালঘেরা এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় এক কালো রঙের ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারাই খবর দেন পুলিশে।
আরও পড়ুন – ‘প্রেমে বিভোর’ দম্পতির শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা, বাড়ি ছাড়তে বাধ্য যুবক-যুবতী
খবর পাওয়ার পর, ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ পৌঁছে ট্রলি খুলে দেখতে পান, ভিতরে এক যুবতীর দেহ। তাঁর মুখে বাদামি রঙের সেলোটেপ লাগান রয়েছে। এতে করে সন্দেহ আরও উসকে ওঠে তদন্তকারীদের।
এরপর পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়দের। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত মহিলা এলাকার নন। অন্য কোথাও খুন করে দেহ ট্রলিবন্দি করে এখানে এনে ফেলে রাখা হয়েছে। এদিকে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তরকারীরা। তবে মৃত মহিলার নাম, পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে বাগুইআটি থানার পুলিশ।
আরও পড়ুন – পরিত্যক্ত বাড়ি থেকে শিশুকে উদ্ধার, দিশা পাটানির দিদি খুশবুর সাহসে মুগ্ধ নেটদুনিয়া
