কলকাতা
আজ যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ! SSC ভবনের সামনে অবস্থান
নিউজ ডেস্ক: আজ সোমবার কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে প্রায় ২৬ হাজার চাকরিহারাদের। ২১ এপ্রিল প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি ভবনের।
আজ সন্ধ্যা বেলার দিকে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে বলে খবর। এবার সেই আবহেই আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা জানালেন, যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ্যে না-আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এসএসসি ভবনের সামনেই অবস্থানে বসে থাকবেন। এসএসসি ভবনের প্রকাশিত তালিকায় বয়ান কী হবে? বা তালিকায় চাকরিহারারা সন্তুষ্ট কি না! সেই সব দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন চাকরিহারারা।
তবে শেষ পর্যন্ত যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে কি না আজ, তা নিয়েও রয়েছে জোর জল্পনা। তাই এমতবস্থায় আজ এসএসসি দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এসএসসি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুন – পুলিশকেও চিঠি চাকরিহারাদের! সোমে নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত
এদিন দুপুর ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ী থেকে শুরু হবে মিছিল। স্কুল সার্ভিস কমিশন যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।
প্রসঙ্গত, চলতি মাসের ৩রা এপ্রিল এসএসসির ২০১৬ সালের নিয়োগ প্যানেল অনুসারে যারা দাগি নন এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার ছাড়পত্র দিয়েছে শীর্ষ আদালত। তবে শিক্ষাকর্মীদের জন্য পূর্বের রায়ই বহাল থেকে গিয়েছে। আজ সোমবার যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে স্কুল সার্ভিস কমিশন দফতরের।
আরও পড়ুন – সুপ্রিম রায়ে স্বস্তি! আপাতত স্কুলে যেতে পারবেন যোগ্য চাকরিহারারা
