মুখ্যমন্ত্রীকে আক্রমণ! হিন্দুত্বের তাস ফেললেন শুভেন্দু অধিকারী
Connect with us

কলকাতা

মুখ্যমন্ত্রীকে আক্রমণ! হিন্দুত্বের তাস ফেললেন শুভেন্দু অধিকারী

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়দানে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।এবার চাকরিহারাদের মন পেতে আসরে শাসক বিরোধী সবপক্ষ।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মানবিক দিক তুলে ধরেন মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে তিনি চাকরিহারাদের পাশে রয়েছেন। শুক্রবার পাল্টা সাংবাদিক বৈঠক করে শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমন শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন রাজ্যের প্রায় ১৭ হাজার শিক্ষক শিক্ষিকা। একবছর আইনি লড়াই চালিয়েও যোগ্য অযোগ্যদের তালিকা দিতে পারেনি রাজ্য। ২০১৬-এর পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার চাকরিহারাদের পাশে দাড়াতে তৎপর হয়ে উঠেছেন শাসক বিরোধী সবপক্ষ।

লক্ষ্মীবারের সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী।বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশ পাওয়ার পরই সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আদালতের রায়ে তিনি যে সন্তুষ্ট হতে পারেন নি সেকথা বলে কড়া আক্রমন করেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলীকে।কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

Advertisement
ads

মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করে আবারও হিন্দুত্বের তাস ফেললেন বিরোধীতা দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন – তৃণমূল প্রধানের স্বামীর ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ছবির পোস্টার বাজারে!

চাকরিহারাদের পাশে দাড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন,সুপ্রিম কোর্ট কোথাও তিনমাসের মধ্যে নিয়োগের কথা বলে নি।তবে যারা যোগ্য প্রার্থী তাদের সুপ্রিম কোর্টের কাছে ব্যক্তিগতভাবে আবেদন করার পরামর্শ দেন রাজ্যের বিরোধী দলনেতা।

শিক্ষক নিয়োগের টাকা তোলার ক্ষেত্রে এদিন সরাসরি শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন।কি বলেছেন শুভেন্দু অধিকারী? সুপার নিউম্যারিক পোস্ট তৈরীতে ক্যাবিনেট দূর্নীতি করেছে সেই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীসহ গোটা ক্যাবিনেটকে জেলে ঢোকানোর হুশিয়ারী দেন।

Advertisement
ads

৭ ই এপ্রিল নেতাজি ইন্ডোরে বঞ্চিত শিক্ষকদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার সেকথা জানিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ওইদিন বিজেপি পাল্টা কর্মসূচী করবে বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন – ২৬ হাজার চাকির বাতিলে বিক্ষোভ বিজেপির, বঙ্গভবনের সামনে পুলিশের হাতে আটক সুকান্ত