বিচারপতির রায়ের পরেও ‘যোগ্য’-দের পাশে থাকার বার্তা রাজ্যের
Connect with us

কলকাতা

বিচারপতির রায়ের পরেও ‘যোগ্য’-দের পাশে থাকার বার্তা রাজ্যের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  এসএসসি ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করার রায় দেওয়ার পর, রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থীদের উদ্দেশে আশ্বাসবাণী শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি সমস্ত শিক্ষককে বলব, তার উপর ভরসা রাখতে।”

শুক্রবার শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সরকার যোগ্য এবং বঞ্চিতদের পাশে মানবিক ও রাজনৈতিকভাবে থাকবে। তিনি বলেন, “টেন্টেড (অযোগ্য) আর আনটেন্টেড (যোগ্য)— এই দুই শ্রেণির কথা বলা হচ্ছে SSC-এর দেওয়া তথ্যের ভিত্তিতে। আদালত হয়তো সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। তবে প্রধান বিচারপতির রায়ের পর একটা পরিষ্কার বিভাজন বোঝা যাচ্ছে।”

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে ধাক্কা, SSC 2016 পুরো বাতিল—প্রতিবন্ধীরা পাচ্ছেন সাময়িক ছাড়

ব্রাত্য বসু জানান, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাঁদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, তাঁদের বেতন ফেরতের নির্দেশ রয়েছে। তবে যাঁরা যোগ্য, তাঁদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার জন্য সব পক্ষের কাছে আবেদন জানানো হবে। রায় পুনর্বিবেচনার জন্য আবার সুপ্রিম কোর্টে যাওয়া হবে কি না— সে বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সিদ্ধান্ত নেবে SSC। শিক্ষা দপ্তরের থেকে যদি মতামত চাওয়া হয়, তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তা জানানো হবে।

Advertisement
ads

চাকরিহারাদের মধ্যে ১৭ হাজার জন নাকি স্কুলে যাচ্ছেন না— এমন দাবির জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের কাছে এমন নির্দিষ্ট কোনও তথ্য নেই। তাঁরা স্কুলে যাচ্ছেন না, এমন কিছু বলা যাচ্ছে না। তবে তাঁরা যেতে পারবেন কি না, সে সিদ্ধান্ত আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করছে।” SSC-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শীর্ষ আদালতের রায়ের আইনি ব্যাখ্যা বা ‘লিগ্যাল ক্ল্যারিফিকেশন’ চাইবে। শেষে শিক্ষামন্ত্রী ফের জানান, “আমি সকল শিক্ষক-শিক্ষাকর্মীকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, তাতে আস্থা রাখুন