কলকাতা
SSCমামলার রায়! হাজার হাজার চাকরি বাতিল হলেও রইল একজনের চাকরি!
নিউজ ডেস্ক: গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এসএসসি মামলার শুনানি। আজ এই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। SSC-মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে আদালত।
শুধু তাই নয়, ২০১৬ সাল থেকে সমস্ত চাকরি প্রার্থীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। SSC-র ২০১৬ সালের নিয়োগের সমস্ত প্যানেলই বাতিল করল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়ে হতাশ চাকরিহারারা। কিন্তু, সবার চাকরি বাদ গেলেও রয়ে গিয়েছে একজনের চাকরি।
প্রসঙ্গত, গত বছর ২০২৪-এর এপ্রিল মাসে SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মহম্মদ সব্বর রশিদি ও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের পুরো প্যানেল অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। আজ ভাগ্য নির্ধারণ হল সেই সব চাকরিহারা প্রার্থীদের।
কিন্তু, হাজার হাজার জনের চাকরি বাতিল হলেও থেকে গেল একজনের চাকরি! কিন্তু কেন? এর পেছনে কারণ টা ঠিক কি?
এসএসসি নিয়োগে ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করা হয়েছে আজ। এই রায়ের ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। কিন্তু, সেই বাদের তালিকা থেকে বাদ রয়ে গিয়েছেন সোমা দাস । সবার চাকরি বাতিল হলেও চাকরি যায়নি শুধুমাত্র একজনের। জানা গিয়েছে, মানবিক কারণেই সোমা দাশ-এর চাকরি বহাল রেখেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন – হাইকোর্টের নির্দেশ বহাল! আদালতের রায়ে হতাশ চাকরিহারারা, বেতন ফেরতের নির্দেশ
ক্যানসার আক্রান্ত সোমা দাস। কলকাতা হাইকোর্টের বিচারপতি মহম্মদ শাব্বার রশিদি এবং বিচারপতি দেবাংশু বসাক-এর ডিভিশন বেঞ্চ যখন এই মামলার রায় দিয়েছিলেন তখনও সোমার চাকরি কেড়ে নেওয়া হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও তাঁর চাকরি বাতিল করল না। এসএসসি মামলায় দুর্নীতির অভিযোগ তুলে পুরো প্যানেল বাতিল করলেও চক্রটি বহাল সোমা দাশ।
এদিকে সুপ্রিম কোর্টের রায়ে গোটা সার্বিকভাবেও খুশি হতে পারেননি সোমা । তাঁর কথায়, ২০১৬-এর গোটা প্যানেলে অনেকেই যোগ্য ছিলেন। এসএসসি এবং সরকারের গাফিলতির কারণেই যোগ্যদের চাকরি চলে গেল। তিনি কখনোই চাননি যে তাঁরই চাকরি থাকুক বাকিদের চাকরি চলে যাক।
আরও পড়ুন – দীর্ঘ টাল বাহানার পর অবশেষে লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল
