দীর্ঘ টাল বাহানার পর অবশেষে লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল
Connect with us

দেশের খবর

দীর্ঘ টাল বাহানার পর অবশেষে লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সরকার অনুমতি দিয়েছিল ৮ ঘন্টার, কিন্তু দীর্ঘ ১৩ ঘন্টা আলোচনার পর অবশেষে মধ্যরাতে পাশ হল ওয়াকফ সংশোধনী বিল। রাত ২টোর সময় লোকসভায় পাশ করা হল ওয়াকফ সংশোধনী বিল। আজ মহারণ রাজ্যসভায়।

দীর্ঘ তর্ক-বিতর্কের পর বুধবার গভীর রাতের বেলা লোকসভায় পাশ করা হল সংশোধিত ওয়াকফ বিল-২০২৫। গতকাল এই বিল সংসদে পেশ করেছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক কিরেন রিজিজু। তার মতে, ওয়াকফ সংশোধনী বিলের মূল উদ্দেশ্য ভারতে সম্পত্তির পরিচালনা ও প্রশাসন উন্নতি করা।

আরও পড়ুন – জানেন ওয়াকফ সংশোধনী বিল কি? কেনই বা সংশোধনের প্রয়োজন? জানুন এর ইতিহাস

এই বিলের লক্ষ্য হল,ওয়াকফের সংজ্ঞা আপডেট করা,নিবন্ধকরণ প্রক্রিয়া উন্নত করা, পূর্ববর্তী আইনের ত্রুটিগুলি কাটিয়ে ওঠা, ওয়াকফ রেকর্ড পরিচালনায় প্রযুক্তির ভূমিকা বাড়ানোর মতো পরিবর্তন করা। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডের দক্ষতা বাড়াতে চাইছে সরকার।

Advertisement
ads

এদিন ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ও বিপক্ষে মোট ভোট পড়েছে ৫২০। তার মধ্যে পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দিয়েছেন। ব্যবধান মাত্র ৫৬। তবে ৮ ঘন্টার বদলে দীর্ঘ ১৩ ঘন্টা আলোচনা হয়েছে সংসদে। এমনকি বিল পাশের আগেও ঝামেলার সুর শোনা গিয়েছিলো সংসদে। কিন্তু, তেমন কোনও অশান্তি হয়নি অধিবেশনে। লোকসভায় এই বিল পাশের পর আজ রাজ্যসভায় এই বিল নিয়ে আলোচনা হবে। বৃহস্পতিবার বিল পেশ হবে রাজ্যসভায়।

আরও পড়ুন – বুধবার লোকসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল