কলকাতা
সুপ্রিম রায়ে স্বস্তি! আপাতত স্কুলে যেতে পারবেন যোগ্য চাকরিহারারা
নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন এসএসসি চাকরিহারা শিক্ষকরা। ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। অযোগ্য নন যারা, সেই সমস্ত শিক্ষকরা আপাতত যেতে পারবেন স্কুলে। এমনটাই জানাল প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু, এই নির্দেশ খালি
শিক্ষকদেরকে ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য নয়। তাদের ক্ষেত্রে আগের নির্দেশই বলবৎ থাকবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ।
এদিন বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানাল, যেই শিক্ষকেরা দাগি হিসেবে চিহ্নিত নন, শুধুমাত্র তারাই আপাতত স্কুলে যেতে পারবেন। সেই সঙ্গে বাড়ান হল নিয়োগ প্রক্রিয়ার সময়সীমাও। চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রায়ের কারণ ব্যাখ্যাও করেছেন। তিনি জানিয়েছেন, এই রায় পড়ুয়াদের শিক্ষা নিয়ে বিনসেশভাবে চিন্তিত। প্রধান বিচারপতির এই নির্দেশের ফলে কারও কোনও অসুবিধা হবে না।
আরও পড়ুন – রাজধানীতে চাকরিহারারা! যন্তরমন্তরে ধরনা, হকের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবি
সেই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৩১ মে-র মধ্যে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। তা ৩১ মে-র মধ্যেই আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে। ২০২৫ শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া।
নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কার্যকর না হলে এই নির্দেশ প্রত্যাহার করবে আদালত। মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে বলা হয়, গত ৩রা এপ্রিলের সুপ্রিমের রায়ে সংকটে রয়েছে রাজ্যের ৯,৪৮৭টি মাধ্যমিকস্তরের স্কুল এবং ৬,৯৫২টি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকরা।
তাই মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে শিক্ষা ব্যবস্থার সংকটের কথা চিন্তা করে আদালত সিদ্ধান্ত নেন, আপাতত দাগি হিসেবে চিহ্নিত নন যারা, তাদের চাকরি রাখা হোক। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন – রাজধানীতে চাকরিহারারা! যন্তরমন্তরে ধরনা, হকের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবি
