রাজধানীতে চাকরিহারারা! যন্তরমন্তরে ধরনা, হকের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবি
Connect with us

দেশের খবর

রাজধানীতে চাকরিহারারা! যন্তরমন্তরে ধরনা, হকের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবি

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দিল্লিতে পৌঁছে গিয়েছেন চাকরিহারা শিক্ষকদের ৬০ জন প্রতিনিধি। আজ যন্তরমন্তরে ধরনা কর্মহীন শিক্ষকদের। এপ্রিল-মে জুড়ে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সেই মত, চলয়ি সপ্তাহের গত সোমবার দুপুরে ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে চেপে দিল্লির পথে রওনা দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর প্রায় ৬০ জন প্রতিনিধি।

ইতিমধ্যেই তারা পৌঁছেও গিয়েছেন রাজধানী দিল্লিতে ৷ আজ, বুধবার থেকে দিল্লির যন্তরমন্তরে চাকরি হারানোর প্রতিবাদে ধর্না তাদের।

আগামিকাল, অর্থাৎ, ১৭ এপ্রিল বৃহস্পতিবার চাকরিহারাদের একাংশ ওয়াই চ্যানেল থেকে সরকারি কর্মীদের ব্যাজ প্রদান করবেন। সেই ব্যাজ পরে তাদের কর্মস্থলে কাজ করার অনুরোধ জানাবেন। আগামীকাল আন্দোলনকারীরা নিজেরাও সেই ব্যাজ পরে আন্দোলন করবেন।

আরও পড়ুন – মঙ্গলবার রাতে দিল্লি পৌঁছবে চাকরিহারাদের বাস, আগামীকাল ধরনা-প্রতিবাদ

Advertisement
ads

২২ এপ্রিল, রাজভবন অভিযান চাকরিহারাদের। ঐদিন অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মিছিল হবে। মিছিল শুরু হবে শিয়ালদহ থেকে। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তাঁরা রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

প্রসঙ্গত, ২০১৬-এর পুরো নিয়োগ পক্রিয়া অসাংবিধানিক ও দুর্নীতি বলে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে চাকরিহারা হয়ে পড়েছেন বাংলায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তাদের দাবি, ফিরিয়ে দিতে হবে আমাদের হকের চাকরি। তাই দিল্লিতে গিয়ে অবস্থান-বিক্ষোভের পথ বেছে নিলেন তারা।

আরও পড়ুন – সুবিচার চেয়ে ধর্মতলা থেকে বাসে করে দিল্লি রওনা ৬০ ‘যোগ্য’ চাকরিহারাদের 

Advertisement
ads