জল্পনা হল সত্যি! বাংলায় আসছেন মোদী, ২৪ এপ্রিল নদিয়ায় প্রশাসক সভা
Connect with us

কলকাতা

জল্পনা হল সত্যি! বাংলায় আসছেন মোদী, ২৪ এপ্রিল নদিয়ায় প্রশাসক সভা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: জল্পনাই হল সত্যি! আগামী সপ্তাহে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ওয়াকফ অশান্তি। এর মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উস্কানিতেই হিংসা ছড়িয়ে পড়েছে রাজ্যে। জেলায় জেলায় অশান্তি চলছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে।

নতুন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিগত কয়েক দিন ধরে উত্তাল রাজ্য-রাজনীতি। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ, উত্তপ্ত হয়েছে ভাঙড়ও । হামলা-হিংসার ঘটনায় একাধিক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছেন। আভাস দেওয়া হয়েছিল, রাজ্যে ওয়াকফ অশান্তি পরিস্থিতির মধ্যেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই আভাস দেওয়া হয়েছিল বিজেপির তরফে। এবার সেই সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী।

পদ্মশিবির সূত্রে খবর, আগামী ২৪ এপ্রিল নদিয়ার রানাঘাট থানার হবিবপুর ছাতিমতলা মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বেলা তিনটের সময় প্রশাসনিক বৈঠকেও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন, তিনি বা তার সরকার মানেন না এই ওয়াকফ আইন।

নয়া সংশোধনী আইন বাংলায় আইন লাগু হবে না। গেরুয়া শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উস্কানিতেই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। জেলায় জেলায় অশান্তি চালানো হচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। ওয়াকফ নিয়ে যে উত্তাল পরিস্থিতি রাজ্য জুড়ে, তার জন্য গতকাল নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেম-বুদ্ধিজীবিদের সভায় দাড়িয়ে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফের দিকে কার্যত অভিযোগের আঙ্গুল তুলেছেন মমতা বন্দোপাধ্যায়।

Advertisement
ads

আরও পড়ুন – শালবনী যাবেন মমতা বন্দোপাধ্যায়! কি কি কর্মসূচি আছে

মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি পরিকল্পনা করে এই অশান্তি পাকাচ্ছে। বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ। বাইরে থেকে লোক এনে অশান্তি তৈরী করছে বিজেপি।শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের পরিকল্পনা ঠিক কী? আপনি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন। তাতে আমার কোনও আপত্তি নেই।

কিন্তু, বাংলাদেশ থেকে ভারতে লোক ঢুকবে কেন? পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্য ছিল, স্বরাষ্ট্রমন্ত্রক কালীদাসের মতো হয়ে গেছে। যে ডালে বসে আছে, সেই ডাল-ই কাটছে। আপনার এত তাড়া কীসের! নেতাজি ইন্ডোর সভা থেকে অমিত শাহকে আরও কটাক্ষ করে মমতা বন্দোপাধ্যায় বলেন, আপনি তো প্রাইম মিনিস্টার হবেন না কখনও। মোদী জি চলে গেলে কী হবে, ভেবে দেখেছেন? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। মোদীজিকে বলবো ওনাকে একটু কন্ট্রোল করতে।

স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কি বলেন সভায়? সেই দিকেই নজর থাকবে সকলের।

Advertisement
ads

আরও পড়ুন – মোদিজি, যদি দেশকে বাঁচাতে চান, তাহলে ওঁকে নিয়ন্ত্রণ করুন! কার সম্বন্ধে এমন বললেন মুখ্যমন্ত্রী