কলকাতা
পুলিশকেও চিঠি চাকরিহারাদের! সোমে নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত
নিউজ ডেস্ক: সোমবার নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়েছিল চাকরিহারাদের ঐক্য মঞ্চ। সেই অভিযানের মাত্র দু’দিন আগেই নবান্ন অভিযান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চাকরিহারারা। এমনটাই জানান হয়েছে, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবী ঐক্য মঞ্চের তরফে। ইতিমধ্যে নবান্ন অভিযান স্থগিতের বিষয় নিয়েও পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছেন তারা।
তবে প্রসন্ন উঠছে কেন আচমকা নবান্ন অভিযান থেকে পিছু হটলেন চাকরিহারারা? পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবী ঐক্য মঞ্চের তরফে জানান হয়েছে, বিগত কয়েক দিনে বারংবার তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন পুলিশ আধিকারিকরা।
তাই গত শুক্রবার লালবাজার, ভবানী ভবন এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। বৈঠকে পুলিশের শীর্ষকর্তারা আশ্বাস দিয়েছেন যে, যত দ্রুত সম্ভব তাদের সমস্যার সমাধান যেন হয়, তারা সেই চেষ্টাই করবেন। চাকরিহারাদের সব দাবি দাও নিয়ে কথা বলা হবে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গেও। পুলিশের শীর্ষকর্তাদের থেকে এই আশ্বাসবার্তা পাওয়ার পরই চাকরিহারারা নবান্ন অভিযান আপাতত না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের তরফ থেকে সময় চাওয়া হয়েছে চাকরিহারাদের কাছে। বলা হয়েছে, কর্মহীন চাকরিহারাদের যেসব দাবিদাওয়া রয়েছে তা পূরণ করতে একটু সময় লাগবে।
শুক্রবার পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ভিডিও কল করে সংগঠনের নেতারা নিজেরা বৈঠক করেছিলেন। তারপরই সর্বসম্মতিক্রমে ২১-এপ্রিলের নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে চাকরিহারাদের ঐক্য মঞ্চ স্পষ্ট করে জানিয়েছেন, আগামী দিনে যে এই কর্মসূচি তারা।
আরও পড়ুন – রাজধানীতে চাকরিহারারা! যন্তরমন্তরে ধরনা, হকের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবি
চলতি মাসে সুপ্রিম কোর্টের রায়ের ফলে বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর তাদের একাংশের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে চাকরিহারাদের অন্যান্যদের মধ্যে এক ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
দাবি তোলা হয়েছিল, যোগ্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে। হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল যে, ১৫ এপ্রিলের মধ্যে বৈঠক না করা হলে তারা নবান্ন অভিযান করবেন। শেষমেশ বৈঠক না হওয়ায় ২১এপ্রিল নবান্ন অভিযানের কথা ঘোষণা করা হয়। তবে এবার তা স্থগিত হয়ে গেল।
আরও পড়ুন – সুপ্রিম রায়ে স্বস্তি! আপাতত স্কুলে যেতে পারবেন যোগ্য চাকরিহারারা
