কলকাতা
ঘরছাড়াদের সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে দ্বারস্থ সুকান্ত মজুমদার
নিউজ ডেস্ক: ভবানীভবনের পর এবার মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, ঘরছাড়াদের সঙ্গে একান্তে কথা বলেছেন চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘরছাড়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে মুর্শিদাবাদ যাবেন রাজ্যপাল বোস।
নয়া সংশোধিত ওয়াকফ বিলের অশান্তি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা পড়েছে। গতকাল বুধবার রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে কথা বলতে ঘরছাড়াদের নিয়ে ভবানীভবন গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ভবানীভবনের পর এবার মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে রাজভবনে পৌঁছলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমনন্ত্রী সুকান্ত মজুমদার। আজ দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। সেখানে পৌঁছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডিসি সাউথের সঙ্গে কথা বলেন সুকান্ত।
আরও পড়ুন – সুপ্রিম রায়ে স্বস্তি! আপাতত স্কুলে যেতে পারবেন যোগ্য চাকরিহারারা
পরে রাজীব কুমারের সঙ্গেও সাক্ষাৎ হয় তাঁর। সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজীব কুমারের সঙ্গে কথা বলে খুব একটা সন্তুষ্ট নন। বৃহস্পতিবার সুকান্ত মজুমদারের সঙ্গে রাজভবনে এসেছেন রুপা গঙ্গোপাধ্যায় ও তাপস রায়। জানা যাচ্ছে, রাজ্যপাল বোস কথা বলবেন ঘরছাড়াদের সঙ্গে। জানা গেছে, অভিজ্ঞতার কথা জানবেন এবং সেই মত পরবর্তী পদক্ষেপ করা হবে।
এদিকে মুর্শিদাবাদে নিরাপত্তা হীনতায় ভুগছেন ঘরছাড়ারা। তারা বারংবার জানাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলেও ঘরে ফিরতে ভয় পাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে ঘরছাড়াদের নিরাপত্তার জন্য এক অন্য লড়াই করছেন তারা। এবার তাদের নিরাপত্তা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন – শালবনী যাবেন মমতা বন্দোপাধ্যায়! কি কি কর্মসূচি আছে
