কলকাতা
মার্চের শেষসপ্তাহান্তে পশ্চিমবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নিউজ ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার দলের সাংগঠনিক কাজ-কর্ম খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, একদিনের সফরসূচিতে কলকাতায় আসবেন তিনি।
শাহের বাংলা সফর ঘিরে জল মাপছে ওয়াকিবহাল মহল। শাহ গেমপ্ল্যানের পর কি বাংলায় নববর্ষ কাটলে ভোটের জন্য ঝাঁপাবে বঙ্গ বিজেপি নেতৃত্ব? সেই চর্চাও শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে। আর একবছর পর রাজ্যে বিধানসভা ভোট। গত রবিবার বঙ্গ বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সল্টলেকে কোর কমিটির বৈঠক বসেছিল।
রাজ্যে দলের ক্যাপ্টেন কে হবেন? আগামী দিনে কার হাতে থাকবে ব্যাটন? এনিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। পদ্ম শিবিরে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? তা নিয়েও চলছে জোর চর্চা। তাঁর মাঝেই দলের সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে বাংলায় আসছেন কেন্দ্রীয় নেতা অমিত শাহ। চলতি মাসের শেষের দিকে রাতে অমিত শাহ কলকাতা আসবেন বলে প্রাথমিক খবর।
অন্যদিকে অনুমান করা হচ্ছে, চলতি মাসেই বিজেপির রাজ্য সভাপতির নতুন নাম ঘোষণা করা হয়ে যাবে। ঠিক তারপরই বঙ্গ বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারবেন অমিত শাহ। আশা করা যাচ্ছে, আগামী দিনের গেমপ্ল্যান কি হবে? তা ঠিক করতেই কলকাতায় আসছেন শাহ। তারপর এপ্রিল মাসের মাঝামাঝি, পয়লা বৈশাখের পর থেকে পথে নেমে পড়বেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বিধানসভা ভোটের জন্য মুরলীধর সেন লেন ঝাঁপাবে। তেমনই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন – নিয়োগ দুর্নীতিতে প্রমাণ লোপাটের ছক! সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য
অমিত শাহের বাংলা সফর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, আগামী ২৯ মার্চ রাতে একদিনের জন্য বাংলা সফরে আসছেন অমিত শাহ ।
৩০ তারিখ একদিনের সফরসূচিতে তিনি বাংলায় থাকবেন। এর পাশাপাশি সাংগঠনিক বৈঠক করবেন শাহ। বঙ্গ বিজেপির নেতৃত্বদের নিয়ে আলাদা করে বৈঠকও করতে পারেন। আগামী দিনের রুটম্যাপ কী হবে? ভোটের আগে কীভাবে গেরুয়া শিবির প্রস্তুতি নিচ্ছে? সেই বিষয়ও জেনে নিজের মতামত দেবেন শাহ।
আরও পড়ুন – শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি! গাড়িতে হামলা চালানোর অভিযোগ
