কড়া হুঁশিয়ারি শাহ'র! রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন, ৪৮ ঘন্টা সময়
Connect with us

বিশ্বের খবর

কড়া হুঁশিয়ারি শাহ’র! রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন, ৪৮ ঘন্টা সময়

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৭ জন পর্যটক। তাদের মধ্যে যারা হিন্দু ছিলেন, তাদের ধর্ম জেনে হত্যা করা হয়েছে। ২২ এপ্রিল ভূস্বর্গের বুকে ঘটে গিয়েছে এক নক্কার জনক ঘটনা। এবার পাকিস্তানকে সবক শেখানোর সময় চলে এসেছে।

এই হামলার ঘটনার দায় নিয়েছে পাকিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। এরপর থেকেই কড়া পদক্ষেপ শুরু করেছে ভারতও। এমত অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন। এই সময়ের মধ্যে রাজ্যে পাকিস্তানিদের চিহ্নিত করে তাড়ানোই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীদের।

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার কড়া অবস্থান নিয়েছে। এদিন শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ সব পাকিস্তানির ভিসা বাতিল করার নির্দেশ দিয়েছে। দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ নির্দেশ দিয়েছেন, যেসব পাকিস্তানি নাগরিক বর্তমানে ভারতে রয়েছে, তাদের চিহ্নিত করে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে শীঘ্রই।

আরও পড়ুন – ভারতের পাল্টা দিল পাকিস্তান! আকাশসীমা বন্ধ, করায় বিপাকে ভারতীয় বিমান

Advertisement
ads

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপোস করা হবে না। যেসব পাকিস্তানি নাগরিকরা আত্মীয়, দর্শন বা চিকিৎসা করতে এসেছে তাদের ভিসা অবিলম্বে বাতিল করা হচ্ছে। আরও জানানো হয়েছে, সেইসঙ্গে নতুন করে পাকিস্তানিদের আর কোনও ভিসা ইস্যু করা হবে না বলেও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে সরাসরি কথা বলেন। রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত সমস্ত পাকিস্তানি নাগরিকদের তালিকা তৈরি করে কেন্দ্রের কাছে পাঠানো হয়। কার, কোথায় ভিসা আছে, কতদিনের জন্য তিনি এসেছেন, এসব তথ্য সংগ্রহ করে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে পাকিস্তানিদের।

আরও পড়ুন – পহেলগাঁও হামলায় ২ জঙ্গির বাড়ি ধূলিসাৎ বিস্ফোরণে

Advertisement
ads