শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি! গাড়িতে হামলা চালানোর অভিযোগ
Connect with us

রাজ্যের খবর

শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি! গাড়িতে হামলা চালানোর অভিযোগ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: এবারে শিলিগুড়ির ডেপুটি মেয়র পদাধিকারী রঞ্জন সরকারকে খুনের হুমকি দেওয়া হল! শুধু তাই নয়, ডেপুটি মেয়রের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে? কেনই বা এমন ঘটনা ঘটালো দুষ্কৃতীরা?

গতকাল অর্থাৎ শনিবারের দিন এক আত্মীয়ের মৃত্যুর খবর আসে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের কাছে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সেখানে যাওয়ার উদ্দেশ্যে হন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। কিন্তু, ওই পরিস্থিতিতে নিরাপত্তা রক্ষী ছাড়াই বেরিয়ে পড়েন তিনি। তখন তাঁর সঙ্গে শুধু গাড়ির চালক ছিলেন।

রঞ্জন সরকার যখন প্রধাননগর এলাকার একটি নার্সিংহোমে যাচ্ছিলেন তখন গাড়ি সেবক রোডে পৌঁছতেই হামলা চালানো হয়। পাল্টা প্রতিবাদ করতেই ধেয়ে আসে খুনের হুমকি। সেবক মোড়ে রঞ্জন সরকারের গাড়ি ঘিরে ফেলা হয়। গাড়ির বনেটে চড়, ঘুষি মারতে থাকে দুষ্কৃতীরা।

তখনই রঞ্জন সরকারের সঙ্গে ওই দুষ্কৃতীদের তুমুল বাদানুবাদ হওয়ায় তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রঞ্জনবাবুর প্রাণের আশঙ্কা বুঝতে পারায় গাড়ি চালক তড়িঘড়ি তাঁকে গাড়ি নিয়ে চলে যান তিনি। তবে ওই ঘটনায় দুষ্কৃতীদের ছবি এবং ভিডিও তোলেন তাঁরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
ads

আরও পড়ুন-মহিলা SI-কে ধর্ষণ! প্রতিনিয়ত ভিডিও দেখিয়ে চলছে ব্ল্যাকমেলও

ঘটনার ছবি ও ভিডিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পর পুলিশকে সব খবর ফোন করে জানিয়ে দেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তারপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় দুষ্কৃতীদের ছবি ও ভিডিপি। তবে এই ঘটনা ঘটে যাওয়ার পর ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

হোলির দিনে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর হামলার ঘটনার পর রবিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। হামলার ঘটনার বিষয়ে মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানান। তবে কি কারণে এবং কারা হামলা করলো তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-জোড়া মৃতদেহ উদ্ধার বাঁকুড়ায়! পাশেই পড়ে বাইক, মৃত্যুর কারণ ঘিরে ধন্দ

Advertisement
ads
Continue Reading
Advertisement