দেশের খবর
বিচারপতির বাসভবনে নগদ উদ্ধার! মুখ খুললেন শাহ
নিউজ ডেস্ক: চলতি মাসের ১৪ই মার্চ হোলির দিন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাংলোয় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে কয়েক কোটি নগদ টাকা বাংলোর গুদামঘর থেকে উদ্ধার করে দমকল কর্মীরা।
ঘটনায় তীব্র শোরগোল দেশ জুড়ে। বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন সুপ্রিম কোর্টের আদালতেরই আইনজীবী ম্যাথুজ নেদুমপারা। এদিকে ওই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়ে তার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।
অপরদিকে বিচারপতি বর্মার বাড়িতে নগদ টাকা উদ্ধারের ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে নগদ উদ্ধারের ঘটনায় তোলপাড় দেশ। এফআইআর দায়ের করা হয়েছে ঘটনাকে ঘিরে। এই মামলার তদন্ত করতে ইতিমধ্যেই ৩ সদস্যের কমিটি তৈরি করেছে সুপ্রিম কোর্ট। এবার ওই ঘটনায় মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন – যশবন্ত বর্মার বাড়িতে টাকা উদ্ধার মামলায় জরুরি শুনানিতে ‘না’ আদালতের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন, আমি মনে করি আমাদের কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। শাহ ব্যাখ্যা দিয়ে বলেছেন, আমাদের বিচারবিভাগীয় ব্যবস্থায় যখন এমন কোনও যদি প্রশ্ন ওঠে, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী বিচারপতিদের একটি কমিটি এর বিচার করে।
তারপরে এই তদন্তের ফল মানুষের সামনে আসবে। এর মামলার বিচার ওই কমিটিই করবে। ৩ জন বিচারপতি নিয়ে একটি কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই কমিটি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধারের ঘটনার তদন্তে করছে। ঘটনার প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে দিল্লি পুলিশ ও দমকল। সেই নথি দেওয়া হচ্ছে আপাতত।
আরও পড়ুন – যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার! সর্বদল বৈঠক ডাকলেন জগদীপ ধনখর
