অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের! আফস্পা জারি করার আর্জি
Connect with us

জেলার খবর

অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের! আফস্পা জারি করার আর্জি

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: নয়া সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে তিনজনের। ভাঙচুর করে জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বহু বাড়িঘর-দোকান পাট। রাস্তার মধ্যে জ্বলেছে পুলিশের গাড়ি, বাড়িয়ে ঢুকে কুপিয়ে খুন করা হচ্ছে বাবা-ছেলেকে। ক্ষোভ-বিক্ষোভের আঁচ গিয়ে ছড়িয়ে পড়লো নদিয়া, মালদহ ও দক্ষিণ ২৪ পরগনাতে।

এই পরিস্থিতিতে সীমান্তবর্তী চার জেলায় আফস্পা জারি বা সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হোক, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো। শাহকে পাঠানো সেই চিঠিতে বাংলায় হিন্দুদের পরিস্থিতির সঙ্গে ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণপলায়নের তুলনা উল্লেখ বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো।

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ-সহ বেশ কিছু এলাকা। প্রতিবাদের নাম করে গুন্ডামির মত ভয়াবহ পরিস্থিতি নবাবের জেলায়। শনিবার থেকে এলাকায় চলছে বাড়তি পুলিসি টহলদারি। শান্তি ফিরিয়ে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

রাতারাতি মুর্শিদাবাদের বিভিন্ন জেলার বাছাই করা পুলিশকর্তাদের মুর্শিদাবাদ ডেকে পাঠানো হয়েছে। অশান্তির পরিস্থিতিতে বাংলায় ৩৫৫ ধারা, রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে সরব বিজেপি। এবার এই দাবির মাঝেই সীমান্তবর্তী চার জেলায় আফস্পা জারির দাবি তুললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো।

Advertisement
ads

আরও পড়ুন – অশান্ত মুর্শিদাবাদ! চায়ের কাপে ডুব দিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ, বিতর্ক

স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদেই হিন্দুদের ওপর হামলা চালানো হয়েছে। হিন্দুদের ৮৬টি বাড়ি ও দোকান লুটপাট করে ধ্বংস করে দিয়েছে ক্ষিপ্ত জনতার। খুন হয়েছে তিন সাধারণ মানুষ।

বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতোর দাবি, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও মালদহতেও একই ধরনের ঘটনা ঘটছে। এটা হল তৃণমূলের তোষণ রাজনীতির ফল। বাংলায় আইনশৃঙ্খলা যে ভেঙে পড়েছে তা ওয়াকফ আইনের প্রতিবাদী আন্দোলনের ফলে আরও স্পষ্ট হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত হামলা-হিংসার ঘটনায় হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে।

হাইকোর্টের মোতাবেক কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে অধিকাংশ এলাকাগুলিতে। বিজেপি সাংসদ আরও লিখেছেন, মুর্শিদাবাদের কিছু জেলাগুলিতে হিন্দুদের পরিস্থিতি ১৯৯০ সালের কাশ্মীরি হিন্দুদের গণপলায়নের ইতিহাস মনে করিয়ে দিচ্ছে। তবে বিষয়টি এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads

আরও পড়ুন – মুর্শিদাবাদ ইস্যুতে বিরোধী দলকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ