সদ্যজাত শিশুর দেহ খুবলে খেল কুকুর , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Connect with us

শিলিগুড়ি

সদ্যজাত শিশুর দেহ খুবলে খেল কুকুর , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

শিলিগুড়িতে সদ্যজাত শিশুর দেহ খুবলে খেল কুকুর , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানঘাট এলাকায় । শ্মশানঘাট থেকে সদ্যজাত শিশুর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে ।জানা গিয়েছে, আজ সকালে শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কিরণচন্দ্র শ্মশানঘাটের ভেতর একটি জলের ট্যাঙ্কের পাশে সদ্যজাত শিশুর মাথা খুবলে খাচ্ছিল কুকুর । সেই বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়।এরপরই ঘটনার খবর দেওয়া হয় প্রধান নগর থানার পুলিশকে।ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সদ্যজাতের মাথা উদ্ধার করে । এরপর সেই ক্ষত বিক্ষত সদ্যজাত মাথাটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ । স্থানীয়দের অনুমান, সম্ভবত সদ্যজাতটিকে নদীর পাশে ফেলে দিয়েছিল কেউ ।সেখান থেকে কুকুরটি সদ্যজাতকে তুলে এনে খুবলে খায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রধান নগর থানার পুলিশ।