রায়গঞ্জ
রহস্যজনক ভাবে মৃত্যু এক ব্যক্তির! আটক স্ত্রী ও মেয়ে, চাঞ্চল্য রায়গঞ্জে
নিউজ ডেস্ক: এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কাশিবাটি এলাকায়। অচৈতন্য অবস্থায় ঐ ব্যক্তিকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাই খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের দিদি। ইতিমধ্যেই মৃতের স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ।
রহস্যজনক ভাবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করছেন মৃতের আত্মীয়রা। পরিবার সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম স্বরাজ দাস ওরফে গণেশ (৪২)। বাড়ি রায়গঞ্জ পুরসভার ১ নং ওয়ার্ডের কাশিবাটি এলাকায়।
ঘটনায় ইতিমধ্যেই স্ত্রী ও মেয়েকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তি বাড়ির সামনে অচৈতন্য অবস্থায় পড়েছিল পরিবারের লোক তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনার পরই মৃত ব্যক্তির দিদি শিখা ঘোষ রায়গঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার এদিন রায়গঞ্জ থানায় কান্নায় ভেঙে পড়েন মৃতের চার দিদি।
আরও পড়ুন – মহাকুম্ভের ঘটনা থেকে শিক্ষা নিয়ে দিঘায় নিরাপত্তা ব্যবস্থা, টেন্টে দমকল প্রস্তুত
দিদি শিখা ঘোষ বলেন, বহুদিন ধরেই তাঁর ভাইকে মানসিক ও শারীরিক অত্যাচার করতো। ভাইকে বুধবার দুপুরে ব্যাপক মারধর করে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন তাঁরা।
মৃতের প্রতিবেশীরাও এই ঘটনায় ক্ষুব্ধ। প্রতিবেশী ভাস্কর দাস বলেন, স্বরাজ বাবুকে প্রায়সই মারধর করত তার স্ত্রী ও মেয়েরা। এর জেরেই তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন – হুগলিতে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার! মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ?
