প্রকাশ্যে মহিলা সবজি বিক্রেতাকে খুনের চেষ্টা! চাঞ্চল্য কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে
Connect with us

জেলার খবর

প্রকাশ্যে মহিলা সবজি বিক্রেতাকে খুনের চেষ্টা! চাঞ্চল্য কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে

Dwip Narayan Chakraborty

Published

on

সাত সকালে ধারালো অস্ত্র দিয়ে মহিলা সবজি বিক্রেতাকে খুনের চেষ্টার ঘটনায় উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে৷ বছর পঁয়ত্রিশের আহত ওই মহিলার নাম রত্না দেবশর্মা।

তার বাড়ি কালিয়াগঞ্জের দেওগার কামাড়পাড়া এলাকায়৷ প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ওই মহিলা মহেন্দ্রগঞ্জ বাজারে সবজি বিক্রি করতে আসে। সেই সময় আচমকাই ধারালো অস্ত্র নিয়ে ওই সবজি বিক্রেতার ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত শ্রীকান্ত বর্মণ। এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন – পুর কর্মী পরিচয় দিয়ে তোলা আদায়ে গিয়ে ধৃত যুবক

Advertisement
ads

এবিষয়ে স্থানীয় ব্যবসায়ী অশোক মানি জানিয়েছেন, আমি দোকান খুলছিলাম। দূর থেকে ভেবেছিলাম যে লাঠি দিয়ে হয়তো মারছে তাকে। কিন্তু, কাছে এসে দেখি লাঠি নয়, হাসোয়া দিয়ে তিনটে কোপ মেরেছে। এরপর লোকটি যখন পালিয়ে যায় তখন আমি তাকে ইট দিয়ে তারা করি। ঘটনার পর আমি মহিলাকে হাসপাতালে ভর্তি করে চলে আসি। এর থেকে বেশি কিছুই জানি না, এমনকি যে হামলা চালিয়েছে তাকে পর্যন্ত চিনি না।

এবিষয়ে আহত মহিলার স্বামী নীরেন বর্মন জানিয়েছেন, আমি সকালে কাজে গিয়েছিলাম। হঠাৎ করে ফোন পেলাম শুনে তাড়াতাড়ি চলে এলাম। শুনেছিলাম এক্সিডেন্ট হয়েছে কিন্তু এখন এসে জানতে পারছি মারামারি হয়েছে। আমি এসে দেখি আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। আমার স্ত্রী কালিয়াগঞ্জে এসেছিলো সবজি বিক্রি করতে। প্রতিদিনই আসে, আমি একটু রাস্তা পৌঁছে দিয়ে চলে যাই। পাশাপাশি অভিযুক্ত শ্রীকান্ত বর্মণ এর নামে থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন তিনি।

তবে কি কারণে এই হামলা? শত্রুতার জের নাকি অন্য কোনো কারণ? অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

আরও পড়ুন – একই পরিবারের ৩ জনের মৃত্যু,পুলিশি তদন্তে চাঞ্চল্যকর মোড়

Advertisement
ads