বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঠিকাদার
Connect with us

কলকাতা

বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঠিকাদার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হলেন ঠিকাদার। পুলিশ ও দমকলের অনুমান, হোটেলের ভেতরে যেখানে কাজ চলছিল সেখান থেকে এই আগুন ছড়িয়েছে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশের তদন্তকারী দল। তারাই গতকাল বৃহস্পতিবার রাতে খুরশিদ আলমকে গ্রেফতার করে। এনিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন।

আগেই বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম‍্যানেজার গৌরব কাপুরকে। এবার গ্রেফতার করা হয়েছে ওই হোটেলের ভিতরের কাজের বরাত পাওয়া ঠিকাদার খুরশিদ আলমকে।

গতকাল বৃহস্পতিবার সকালেই ঋতুরাজ হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করা হয়েছিল। অংগিকাণ্ডের ঘটনায় বুধবার রাতে অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, সুয়ো মোটো অভিযোগ দায়ের করে পুলিশও । সেই দুই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন – বড়বাজারে অগ্নিকান্ডে ১৪ জনের মৃত্যু! গ্রেফতার হোটেল মালিক ও ম্যানেজার

Advertisement
ads

বুধবারই হোটেল ম্যানেজার গৌরবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার ঘটনাস্থল ও হোটেল পরিদর্শনে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জন সাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে যান।

উল্লেখ্য, বড়বাজারের ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মৃত ১৪ জনের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই ১৪ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হওয়ার কারণে। কয়েকজনের দেহে পোড়ার ক্ষত পর্যন্ত পাওয়া গিয়েছে।

এছাড়াও একজন হোটেলে আগুন লেগে যাওয়ায় ৬ তলা থেকে ঝাঁপ নিয়ে মারা গিয়েছেন। অন্যদিকে, ওই ১৪ জনের মধ্যে দু’জনকে এখনও শনাক্ত করা যায়নি। বাকি ১২ জনের মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন – বড়বাজার অগ্নিকাণ্ডে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Advertisement
ads