শিলিগুড়িতে তিন স্কুলছাত্রী নিখোঁজ —পাচারের আশঙ্কায় আতঙ্ক
Connect with us

ভাইরাল খবর

শিলিগুড়িতে তিন স্কুলছাত্রী নিখোঁজ —পাচারের আশঙ্কায় আতঙ্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বন্ধুর জন্মদিনের পার্টিতে (Birthday Party) যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল তিন নাবালিকা (Minor Girls)। বয়স মাত্র ১৪। কিন্তু তারা সেই পার্টিতে পৌঁছয়নি—বরং রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর প্রায় দু’দিন কেটে গেলেও তিন স্কুলছাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি, যা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়িতে (Siliguri)।

নিখোঁজ কিশোরীরা শিলিগুড়ি পুরনিগমের (Municipal Corporation) ১ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনির বাসিন্দা এবং কবি সুকান্ত হাই স্কুলের (Kabi Sukanta High School) ছাত্রী। পরিবারগুলোর পক্ষ থেকে প্রধাননগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাটিগাড়ার গেটবাজার (Gatebazar) এলাকার সিসিটিভি ফুটেজে তাদের শেষ দেখা গিয়েছে। সেই সূত্র ধরে ওই এলাকা-সহ বিস্তীর্ণ অঞ্চলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ডেপুটি পুলিশ কমিশনার (DCP) রাকেশ সিং জানিয়েছেন—“তদন্ত শুরু হয়েছে। একটি মামলা রুজু করা হয়েছে।”

Advertisement
ads

সম্প্রতি জ্যোৎস্নাময়ী স্কুলের সামনে চার নাবালিকাকে পাচারের চেষ্টা (Trafficking Attempt) করা হয়েছিল। পরে তাদের উদ্ধার করা হয়। ফলে প্রশ্ন উঠছে—তিন ছাত্রীও কি পাচারকারীদের টার্গেটে পড়েছে? রাজনৈতিক–প্রশাসনিক মহল থেকেও উদ্বেগ বাড়ছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ সবদিক খতিয়ে দেখছে।”

স্কুলের প্রধান শিক্ষক রিশিন বিশ্বাস বলেন, “ওরা বুধবার স্কুলে আসেনি। পরে শুনলাম তারা নিখোঁজ। প্রশাসনের আরও সতর্ক হওয়া প্রয়োজন।”

পরপর নাবালিকা নিখোঁজের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে—শহরে কি সক্রিয় পাচারচক্র? অজ্ঞাতপরিচয় কেউ কি স্কুলছাত্রীদের টার্গেট করছে? সেই প্রশ্নেই এখন উত্তপ্ত শিলিগুড়ি।

Advertisement
ads
Continue Reading
Advertisement