উত্তর দিনাজপুর
পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল গাড়ি! আহত পড়ুয়ারা
নিউজ ডেস্ক: কলকাতার পড়ুয়াদে নিয়ে খাদে গিয়ে পড়ল গাড়ি! সিকিম থেকে শিলিগুড়ি নামার পথে লেপচাঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আচমকাই তাদের গাড়ির সামনে ভেঙে পড়েছিল একটি গাছ। তাঁর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল গাড়ি। গাড়িতে ছিলেন কলকাতার আটজন পড়ুয়া।
আচমকাই পাহাড়ি রাস্তার ওপর ভেঙে পড়ল গাছ। আর তাতেই ঘটে গেল বিপত্তি! কলকাতা পড়ুয়াদের নিয়ে সিকিম থেকে আসছিল একটি গাড়ি! সেই সময়ই রাস্তায় গাছ ভেঙে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় গাড়িটি। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে কালিম্পং থানার পুলিশ।
জানা গিয়েছে, কলকাতার নেতাজি কলেজ থেকে আটজন পড়ুয়া মিলে সিকিম গিয়েছিলেন। কলকাতা ফেরার পথে শিলিগুড়ি নামার পথে লেপচাঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তায় হঠাৎই ভেঙে পরে একটি গাছ। প্রাণে বাঁচতে গাড়ির চালক পাশ কাটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, হিতে বিপরীত হয়। শেষমেশ নিয়ন্ত্রণ হারিয়ে আটজন পড়ুয়া সমেত খাদে পরে যায় গাড়িটি। যদিও দুর্ঘটনায় মৃত্যু হয়নি কারো, কিন্তু আহত হয়েছেন সকলে।
আরও পড়ুন – ফুটবল মাঠে তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’, বচসা, হাতাহাতিতে উত্তপ্ত গয়েশপুর
এরপর আহতদের সকলকে উদ্ধার করে কালিম্পং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। সেখানে প্রত্যেকেই চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত সকলেরই অবস্থা আপাতত স্থিতিশীল এবং তারা সকলের বিপদ মুক্ত।
এদিকে, কি কারণে গাছ ভেঙে পড়ল তা স্পষ্ট নয় কারো কাছেই। মনে করা হচ্ছে, বৃষ্টির জেরেই মাটি আলগা হয়েই এমন বিপত্তি। গাছটি যেভাবে ভেঙে পড়েছিল, তাতে পুরো রাস্তা আটকে যায়। ফলে দীর্ঘক্ষণ ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন কালিম্পং থানার পুলিশকর্মী ও আধিকারিকরা। রাস্তায় পড়ে থাকা গাছ সরাতে এবং খাদে পড়ে যাওয়া গাড়ি সরাতে ডাকা হয় বন দফতরকেও। কিছুক্ষনের জন্য যানজট তৈরী হলেও, গাছটি সরিয়ে ফেলে আবার স্বাভাবিক হয় যান চলাচল।
আরও পড়ুন – রাস্তার মাঝে টেনে এনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ইট দিয়ে মার, ভাইরাল হায়দরাবাদের ভিডিও
