‘নয়নপথগামী, তুমি জগন্নাথস্বামী' , মন্দির উদ্বোধনের আগে গান লিখলেন মমতা
Connect with us

রাজ্যের খবর

‘নয়নপথগামী, তুমি জগন্নাথস্বামী’ , মন্দির উদ্বোধনের আগে গান লিখলেন মমতা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: হাতে গোনা আর মাত্র ৫ দিন পর দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথদেবের মন্দিরের। অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই মন্দিরের শুভ উদ্বোধন করবেন। ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন । মন্দির উদ্বোধনের আগেই আবারও গান লিখলেন মমতা বন্দোপাধ্যায়।

দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ওই মিউজিক ভিডিও পোস্ট করতেই নেটদুনিয়ায় লাইক, শেয়ারের বন্যা বয়ে গিয়েছে। উল্লেখ্য এর আগেও মুখ্যমন্ত্রী ১লা বৈশাখ উপলক্ষে গান লিখেছিলেন। সেই গান গেয়েছিলেন শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়। এবার কে গাইলেন?

আরও পড়ুন – দিঘা জগন্নাথ ধামে সোনার ঝাড়ুর ব্যবস্থা, মমতার ৫ লক্ষ টাকার দান

নয়নপথগামী, তুমি জগন্নাথস্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ৫ দিন আগে নতুন গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তিনিই গানে সুর দিয়েছেন। তবে এবার গানটি গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গতকালই তাঁর এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে নিজেই গানটির ভিডিও প্রকাশ করেছেন মমতা বন্দোপাধ্যায়। সেটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল।

Advertisement
ads

তবে শুধু মুখ্যমন্ত্রীই নন, জগন্নাথ মন্দির নিয়ে একটি গান তৈরী করেছে তৃণমূলের আইটি সেলও। তৃণমূল আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্যর ভাবনায় সেই গানের কথা লিখেছেন অভিযান ভট্টাচার্য। জগন্নাথের নাম নিয়ে চল দীঘা ধাম গানটি গেয়েছেন শিল্পী সৌম্যজিৎ পাল। এই গানটিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দলের আইটি সেল।

আরও পড়ুন – ‘মুখ্যমন্ত্রীর নববর্ষের গানকে কটাক্ষ’ গানে গানে মমতার শুভেচ্ছা মেনে নেবে না