শর্ত সাপেক্ষ! মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি মিলল শুভেন্দুর
Connect with us

কলকাতা

শর্ত সাপেক্ষ! মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি মিলল শুভেন্দুর

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। মুর্শিদাবাদের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেয়ে গত ১৬ এপ্রিল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। আজ ২৩ তারিখ শুভেন্দুর সেই আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। তবে মানতে হবে কিন্তু শর্ত!

সম্প্রতি, ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল পরিস্থিতি তৈরী হয়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাজুড়ে। অগ্নিসংযোগ-হামলা-হিংসা-ভাঙচুর সব কিছুই হয়েছে। কার্যত জিংসার পরিবেশ তৈরী হয়েছিল এলাকাজুড়ে।
ঘরবাড়ি লুটপাট! পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছিল।

এবার এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারী। বুধবার সেই অনুমতি পেল বিরোধী দলনেতা। মুর্শিদাবাদ যেতে পারবেন শুভেন্দু অধিকারী। গত ১৬ এপ্রিল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ২৬ এপ্রিল পেলেন অনুমতি।

১৬ এপ্রিলের মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি রাজা বসু চৌধুরী ও সৌমেন সেন-এর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুভেন্দু অধিকারী যেতে পারবেন মুর্শিদাবাদে। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেখানে গিয়ে কোনওরকম রাজনৈতিক বক্তব্য তিনি রাখতে পারবেন না।

Advertisement
ads

আরও পড়ুন – “স্কুলে ফিরে যান, সরকারই বেতন দেবে”— এসএসসি আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী

আদালত এও জানিয়েছে, মুর্শিদাবাদে যাওয়ার ২৪ ঘন্টা অর্থাৎ একদিন আগে স্থানীয় এসপিকে জানাতে হবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে এলাকায় যেতে পারবেন দুই বিধায়ক ও নিরাপত্তারক্ষীরা। আজ বুধবার আদালতে বিরোধী দলনেতার আইনজীবীর অভিযোগ, সিপিএম, কংগ্রেস-সহ সকল রাজনৈতিক দলের নেতাদের মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হচ্ছে। শুধু বিরোধী দলনেতার ক্ষেত্রেই রাজ্যের যত বাধা। এর আগে সন্দেশখালির সময়ও ঠিক একই ঘটনা ঘটেছিল। রাজ্য পুলিশ শুভেন্দু অধীকারীকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি।

পাল্টা রাজ্যের তরফে বলা হয়, উনি হলেন বিরোধী দলনেতা। কিন্তু, ওখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এরপর আইনজীবী বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে। এরপরই কলকাতা হাইকোর্ট শুভেন্দুকে শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিয়েছে।

আরও পড়ুন – ২ দিনের ঘেরাওয়ের পর আজ ‘মুক্ত’ এসএসসি চেয়ারম্যান

Advertisement
ads