জেলার খবর
মুর্শিদাবাদে শুভেন্দু! নিহতের পরিবারকে আর্থিক সাহায্য বিরোধী দলনেতার
নিউজ ডেস্ক: শনিবার মুর্শিদাবাদ পরিদর্শনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতি নিয়ে অশান্ত মুর্শিদাবাদে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে নিহতের বাড়ি গেলেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, গত ১১এপ্রিল থেকে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদ জুড়ে। নয়া সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদে গর্জে উঠেছিল বিরোধীরা। ভাঙচুর-অগ্নিসংযোগ-হিংসা-হামলা-খুন সংগঠিত হয়েছে। বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর, সোনা-টাকা লুট চালিয়েছে ক্ষিপ্ত জনতারা। এসবেরই মাঝে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদের এলাকার এক বাড়িতে ধরে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে।
এবার এই নিহতের বাড়ি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতিতে শনিবার মুর্শিদাবাদে গেলেন বিজেপি বিধায়ক। সেখানে পৌঁছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকার। পরিবারকে আর্থিক সাহায্য করলেন।
আরও পড়ুন – শর্ত সাপেক্ষ! মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি মিলল শুভেন্দুর
এদিন শনিবার সামশেরগঞ্জের জাফরাবাদে নিহত পিতা পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা তমলুকের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
শুভেন্দু অধিকারী অসহায় পরিবারের হাতে ২০ লক্ষ টাকা তুলে দিলেন। সেই আর্থিক সাহায্য তা গ্রহণ করলেন পরিবারের সদস্যরা। তবে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অসহায় পরিবারগুলিকে আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন। তবে সেই মুখ্যমন্ত্রীর দেওয়া আর্থিক সাহায্য ফিরিয়ে দিয়েছে পরিবার।
আরও পড়ুন – বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু! প্রতিটা হিন্দুকে হাত জোর করে অনুরোধ
