দেশ
মণিপুরে শান্তি ফেরাতে কুকি-মেইতেই গোষ্ঠীর সঙ্গে আলোচনার পথে কেন্দ্র
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ দুই বছর ধরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত ২৬০ জন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, রাজনৈতিক স্বার্থ নয়, বরং আলোচনার মাধ্যমে দুই গোষ্ঠীর মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ ২৬ হাজার চাকির বাতিলে বিক্ষোভ বিজেপির, বঙ্গভবনের সামনে পুলিশের হাতে আটক সুকান্ত
অমিত শাহের দাবি, ইতিমধ্যেই দুই সম্প্রদায়ের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠক থেকেই সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আশাবাদী কেন্দ্র।
#WATCH | Delhi: While speaking on Manipur in the Rajya Sabha, Union Home Minister Amit Shah says, “… I don’t want to politicise this sensitive issue… Derek O’Brien raised the issue of abuse against women in Manipur. There was racial violence, and both communities were against… pic.twitter.com/QCWA7hAs4P
— ANI (@ANI) April 3, 2025
রাজ্যসভায় এই আলোচনাতেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘‘মণিপুরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্কুল-কলেজ বন্ধ। অথচ এখনও শান্তি ফেরানো যায়নি।’’ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যান্য বিরোধী সাংসদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও মণিপুর ইস্যুতে মুখ খোলেননি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বিরোধীদের এই অভিযোগ খারিজ করে জানান, রাজনৈতিক মাইলেজ নয়, বরং বাস্তবধর্মী সমাধানেই বিশ্বাসী সরকার।
তাঁর দাবি, মণিপুরের জটিল সমস্যার রাজনৈতিকীকরণ করে আসল সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বিরোধীরা। তবে কেন্দ্র দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেই সেখানে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
