কলকাতা
তিনমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয়! জানালেন SSC চেয়ারম্যান
নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট বহাল রাখল হাইকোর্টের নির্দেশ।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরিহারা হলেন রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী।সুপ্রিম কোর্টের নির্দেশ পেতেই নড়েচড়ে বসেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন।সাংবাদিক বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন,সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর আরও আইনি পরামর্শ নেবে কমিশন।
কবে হবে নিয়োগ, কারা অংশ নিতে পারবেন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন, “রাজ্যের তরফে চিঠি পেয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগের কাজ শুরু হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে।” তবে তিনমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এসএসসি চেয়ারম্যান।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাঁরা আইনের চোখে দাগি নন, তাঁদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় কিছু ছাড় দেওয়া হবে বলে জানান এসএসসি চেয়ারম্যান।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীকে আক্রমণ! হিন্দুত্বের তাস ফেললেন শুভেন্দু অধিকারী
অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর শুক্রবার থেকেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা।রাজ্যের প্রায় সতেরো হাজার শিক্ষক স্কুলে না যাওয়ায় সমস্যায় পরেছে স্কুলগুলি।এমন পপরিস্থিতিতে শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর গোটা বিষয়টি স্পষ্ট করেছেন।মুখ্যমন্ত্রী তার এবং সরকারের মানবিক জায়গা জানিয়ে দিয়েছেন।ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই শিক্ষকরা স্কুলে যাচ্ছেন না এমন কোনও তথ্য রাজ্যের কাছে নেই।
আরও পড়ুন – এসএসসি বাতিলের জেরে আর্থিক সংকট, ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী শিক্ষিকা
