চার দিনের মাথায় অ্যাকশন! পানাগড়কাণ্ডে গ্রেফতার গাড়ির চালক বাবলু যাদব
Connect with us

দেশের খবর

চার দিনের মাথায় অ্যাকশন! পানাগড়কাণ্ডে গ্রেফতার গাড়ির চালক বাবলু যাদব

Dwip Narayan Chakraborty

Published

on

ইভটিজারদের হাত থেকে বাঁচতে প্রাণ খোয়াতে হয়েছিল বছর ২৭ এর এক তরুণীকে। গত রবিবার গভীর রাতে দুর্গাপুরের পানাগাড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক ইভটিজারদের হাত থেকে বাঁচতে মর্মান্তিক পরিণতি।

হুগলির চুঁচুড়ার বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায় এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তিনি। গত রবিবার গভীর রাতে রাতে চন্দননগর থেকে একটি চার চাকার গাড়ি করে সুতন্দ্রা সহ পাঁচজন বিহারের গয়ার দিকে রওনা দিয়েছিল। সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।

জানা গিয়েছে, ওই রাতে একটি সাদা রংয়ের গাড়ি পিছু নেয় সুতন্দ্রার গাড়িকে । ঘটনা মাঝরাতে পশ্চিম বর্ধমানের বুদবুদের ১৯ নং জাতীয় সড়কের পাশে এক পেট্রল পাম্পে তেল ভরানোর জন্য থামে গাড়িটি। তেল ভরার পর আবার গাড়িটি জাতীয় সড়ক ধরে পানাগড়ের দিকে চলতে শুরু করে। ঠিক তখনি ঘটে দুর্ঘটনা বলে খবর।

জানা যাচ্ছে, প্রথমে সুতন্দ্রার গাড়িকে ধাওয়া করতে থাকে গাড়িটি। এরপর অনেক বাজে ভাষায় এমনকি খারাপ খারাপ কথা বলা হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে। ওই গাড়িতে ছিল ৫জন যুবক। এরপর সুতন্দ্রার গাড়িতে এসে ধাক্কা মারে গাড়িটি। তারপর তারা থানায় অভিযোগ জানাতে গেলে আরও একবার ধাক্কা মারে ওই গাড়ি। তখনই সুতন্দ্রাদের গাড়ি পাল্টি খেয়ে যায়। তারপর অভিযুক্তরা গাড়ি ওই অবস্থাতেই রেখে পালিয়ে যায় বলে খবর।

Advertisement
ads

আরও পড়ুন – পিসি শাশুড়িকে খুন-দেহ লোপাটের চেষ্টা,ধৃত মা ও মেয়ের জেল হেফাজত

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ গিয়ে সুতন্দ্রার দেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতরা ভর্তি হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি ঘটনাস্থলে থাকা দুটি গাড়িকে আটক করেছে পুলিশ। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত চলছে মহকুমা হাসপাতালে। অন্যদিকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঘটনার পর পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই সাদা গাড়িটি জনৈক বাবলু যাদবের। বাবলুর গাড়ির যন্ত্রাংশের ব্যবসা আছে। গাড়ির মালিক তিনিই। ঘটনার রাতে তিনিই গাড়ি চালাচ্ছিলেন।

পানাগড়কাণ্ডে ৪দিনের মাথায় গ্রেফতার করা হল গাড়ির চালক বাবলু যাদবকে। আসানসোলের নিঘা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত বাবলু যাদবকে দুর্গাপুর আদালতে হাজির করানো হবে।

Advertisement
ads

আরও পড়ুন – চুরি থেকে খুন- সবেতেই ফাল্গুনীর অপরাধমনস্কতার প্রমান