কলকাতা
পিসি শাশুড়িকে খুন-দেহ লোপাটের চেষ্টা,ধৃত মা ও মেয়ের জেল হেফাজত
কুমোরটুলি আহিরিটোলা ঘাটে ট্রলি ব্যাগে ভরা মৃতদেহ লোপাটের উদ্দ্যেশে আসা মধ্যমগ্রামের বাসিন্দা মা ও মেয়েকে বুধবার তোলা হয় আদালতে।দুজনকেই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে ধৃত মা এবং মেয়ে দুজনেই ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বঙ্গ বিজেপির ৩২ নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার
এদিকে মধ্যমগ্রাম কাণ্ডে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার গেল রাজ্য পুলিশের হাতে।মঙ্গলবার কুমোরটুলি ঘাটে ট্রলি ব্যাগে ভরে পিসি শাশুড়ির মৃতদেহ এনেছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সম্পত্তি হাতানোর চেষ্টা করছিল অভিযুক্ত ফাল্গুনী। এটিএমের পিন বদলে খুনের পর সুমিতাদেবীর অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা তুলেও নিয়েছিল ফাল্গুনী।
সিপিআইএমের রাজ্য কমিটি গঠন,রাজ্য সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মহম্মদ সেলিম
পাঁচ বছর ধরে স্বামীর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না মৃত সুমিতা দেবীর।তাঁর স্বামী থাকতেন অসমের জোড়হাটে।অন্যদিকে ফাল্গুনী ঘোষের স্বামী শুভঙ্কর ঘোষও থাকেন অসমের জোড়হাটে। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে ফাল্গুনীর।সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরেই পিসি শাশুড়িকে খুন করেন ফাল্গুনী।ইট দিয়ে মাথা থেঁতলে মারা হয় সুমিতা দেবীকে।এরপর ইটের সেই টুকরো ফেলে দেওয়া হয় বাড়ির পাশে জঙ্গলে।ট্রলি ব্যাগ এনে তাতে দেহ ঢোকানোর সময় ব্যাগের আকার ছোট হওয়ায় মৃতদেহের পায়ের গোড়ালি থেকে বঁটি দিয়ে কেটে ফেলা হয়।সেই বঁটি ফেলা হয় এলাকার একটি পুকুরে।মঙ্গলবার রাতেই ধৃত দুজনকে নিয়ে মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে ঘটনার পুননির্মান করে পুলিশ।তাতেই উঠে আসে গোটা তথ্য।ইটের টুকরোটি উদ্ধার করেছে পুলিশ।বঁটি উদ্ধারে তল্লাশি চালানো হবে পুকুরে।
সিপিআইএমের রাজ্য কমিটি গঠন,রাজ্য সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন মহম্মদ সেলিম
মৃতদেহ ট্রলি ব্যাগে ভরে একটি ভ্যান রিকশা ভাড়া করে দুজন।তারপর সেই ভ্যানে করে পৌঁছায় দোলতলা।এরপর সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে তারা পৌঁছায় কুমোরটুলি আহিরিটোলা ঘাটে।কিন্তু মৃতদেহ ভরা ট্রলি ব্যাগটি গঙ্গায় ভাসিয়ে দিতে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হতেই ধরা পরে যায় মা ও মেয়ে।বুধবার দুজনকেই আদালতে পেশ করা হলে ধৃত দুজনকেই একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
