২৩ দিনের অনশন ভাঙলেন AISA-র ৩ ছাত্রনেতা! অনশন ভাঙলেও থামছে না লড়াই
Connect with us

দেশের খবর

২৩ দিনের অনশন ভাঙলেন AISA-র ৩ ছাত্রনেতা! অনশন ভাঙলেও থামছে না লড়াই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টানা ২৩ দিনের অনশন (Hunger Strike) শেষ করলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর তিন ছাত্রনেতা। সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) এবং ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দিল্লির যন্তর-মন্তরে (Jantar Mantar) অনশনে বসেছিলেন নেহা বোরা, মনীশ কুমার এবং আমিন অমিতোজ। সোমবার বিরোধী সাংসদ, সমাজকর্মী, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধে তাঁরা অনশন প্রত্যাহার করেন। তবে আন্দোলন যে থামছে না, তা স্পষ্ট জানিয়েছে AISA।

সংগঠনের দাবি, দীর্ঘ ২৩ দিনের অনশনের ফলে তিন ছাত্রনেতার শরীরের ওজন ১২ শতাংশেরও বেশি কমে যায়। পাশাপাশি রক্তে শর্করার (Blood Sugar) মাত্রাও উদ্বেগজনকভাবে নেমে আসে। চিকিৎসকদের পরামর্শ এবং আন্দোলনের সমর্থকদের আবেদনের পর তাঁরা অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

সোমবার সকালে আরজেডি (RJD) সাংসদ মনোজ ঝা, সিপিআই (CPI) নেতা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ অনশনস্থলে পৌঁছন। তাঁদের হাত থেকে জল গ্রহণ করেই অনশন ভাঙেন তিন ছাত্রনেতা।

AISA জানিয়েছে, এবার এক মাসব্যাপী দেশজুড়ে প্রচার অভিযান (Campaign) শুরু হবে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ভূমিকার নিরপেক্ষ তদন্ত এবং জাতীয় শিক্ষা নীতি (NEP 2020)-র বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে।

Advertisement
ads ads

এদিকে, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা (Security) ব্যবস্থা নেওয়া হয়েছে। যন্তর-মন্তর ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, সোনম ওয়াংচুক আগেই জানিয়েছেন, সরকার যদি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করে, প্রশ্নপত্র ফাঁসের (Paper Leak) বিষয়টি সংসদে আলোচনার আশ্বাস দেয় অথবা রাজনৈতিক নেতারা হাসপাতালে গিয়ে তাঁকে সেই প্রতিশ্রুতি দেন, তাহলেই তিনি অনশন প্রত্যাহার করবেন। AISA-র বক্তব্য, অনশন শেষ হলেও শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলন আগামী দিনেও একইভাবে চলবে।

Continue Reading
Advertisement ads