জেলার খবর
পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, আহত বহু
নিউজ ডেস্ক: ফের দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস। পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস। জানা গিয়েছে, গত ১৮ মার্চ পশ্চিম বর্ধমান থেকে ৬৫ জন যাত্রী নিয়ে বাসটি পুরী গিয়েছিল। এদিন সোমবার পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ঘটনায় আহত হন বাসের চালক, খালাসি-সহ বেশ কয়েকজন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও কেশিয়াড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা করেছে পুলিশ। এদিকে জাতীয় সড়কে বাস দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, বাইকের সঙ্গে সংঘর্ষে জাতীয় সড়কে উলটে গেল ইট বোঝাই ট্রাক্টর। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকার জাতীয় সড়কে। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসা হলে পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আরও পড়ুন – গরম ভাত হোক বা পরোটা, লঙ্কার আঁচারেই জমে যাবে
জানা গেছে আহত বাইক চালকের নাম অমৃত ঘোষ। বাড়ি তপন থানার রামপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন ঠেঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল একটি ইট বোঝাই ট্রাক্টর। সেইসময় ট্রাক্টরের পেছনে আসছিল একটি বাইক। মহারাজপুর এলাকায় বুনিয়াদপুর গামী একটি ছোট গাড়ি ট্রাক্টরের সামনে চলে এলে ব্রেক করে ট্রাক্টর চালক। যার জেরে ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে বাইক। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টে যায় ইট বোঝাই ট্রাক্টরের টলি।
ঘটনায় গুরতর আহত হয় বাইক চালক। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে ঘাতক বাইক ও ট্রাক্টরটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন – মালদহে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল তিন বন্ধুর
