অবৈধ সম্পর্কের জের! কুম্ভে এনে স্ত্রীকে নৃশংস ভাবে খুন
Connect with us

দেশের খবর

অবৈধ সম্পর্কের জের! কুম্ভে এনে স্ত্রীকে নৃশংস ভাবে খুন

Dwip Narayan Chakraborty

Published

on

এবারে আরও এক নৃশংসতার সাক্ষী থাকলো বাংলা। মহাকুম্ভে এসে পাপাচার। মহাকুম্ভে সকলের যায় পাপ মুছতে এবং পুন্য অর্জন করতে। কিন্তু এবারে এর এক উল্টো ঘটনা ঘটলো কুম্ভে। উত্তর প্রদেশের প্রয়োগরাজে মহাকুম্ভের মেলা এসে স্ত্রীকে খুন করলেন তারই স্বামী! ঘটনা জানাজানি হতেই তুমুল ঝড়।

জানা গিয়েছে, ওই অভিযুক্ত ব্যক্তির নাম অশোক কুমার। বয়স ৪৮ বছর। দিল্লি পুরসভার সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ১৮ ফেব্রুয়ারি নিজের স্ত্রীকে নিয়ে যান মহাকুম্ভে। উদ্দেশ্য ছিল ত্রিবেণী সঙ্গমে স্নান করা। কুম্ভে পৌঁছে, প্রয়াগরাজের ঝুসির আজাদনগরে একটি ঘরভাড়া নিয়েছিলেন তাঁরা। কিন্তু, এরপর ১৯ ফেব্রুয়ারি সেই ঘর থেকে উদ্ধার হয় তাঁর স্ত্রীর নিথর দেহ।

আরও পড়ুন – কুম্ভে শেষ শাহী স্নানের আগে যানজটে অবরুদ্ধ সড়কপথ! রবিবার কেমন ভিড় রাস্তায়?

এই ঘটনা ব্যাপক সারা ফেলেছে দেশ জুড়ে। ওই ভাড়া ঘরের মালিক সকালে উঠে এমন কান্ড দেখে থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই শুরু হয় তদন্ত। জানা যায়, ধারালো ছুরি দিয়ে খুন করা হয়েছে ওই মহিলাকে। যদিও ঘটনার পর পলাতক ছিলেন অভিযুক্ত। এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

Advertisement
ads

এরপর গত ২১ ফেব্রুয়ারি মায়ের খোঁজে থানায় পৌঁছান অশোক বাবুর দুই সন্তান। থানায় মৃত মহিলার ছবি দেখে চিনতে পারেন তারা। এবিষয়ে মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত অশোক বাবু বাড়ি ফিরে পরিবারকে জানিয়েছিল মেলার ভিড়ে তাঁদের মা হারিয়ে গিয়েছেন। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জেরায় সমস্ত কথা স্বীকার করে নেন অভিযুক্ত। জানতে পারা যাচ্ছে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল অভিযুক্তর। তাই এমন পরিণতি স্ত্রীয়ের।

আরও পড়ুন – ফের কুম্ভের পথে মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম আরও ৬