জলে ভিজবে না, ছিঁড়বেও না! ২০২৭ সালেই বাজারে আসছে পলিমার নোট
Connect with us

দেশের খবর

জলে ভিজবে না, ছিঁড়বেও না! ২০২৭ সালেই বাজারে আসছে পলিমার নোট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের মুদ্রা (Currency) ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন। কাগজের নোটের (Paper Note) পরিবর্তে ধাপে ধাপে পলিমার নোট (Polymer Note) বা প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India – RBI)। সূত্রের খবর, ২০২৭ সাল থেকে পরীক্ষামূলকভাবে (Pilot Project) ১০ ও ২০ টাকার পলিমার নোট বাজারে আনার প্রস্তুতি চলছে।

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে কম মূল্যমানের নোট দিয়ে এই প্রকল্প শুরু হবে। সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা, ব্যবহারিক সুবিধা এবং নোটের স্থায়িত্ব (Durability) পর্যবেক্ষণের পরই বড় মূল্যমানের নোট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই নোট তৈরির জন্য বিশেষ পলিমার সাবস্ট্রেট (Polymer Substrate) সরবরাহে টেন্ডার (Tender) আহ্বান করা হয়েছে।

RBI-এর মতে, পলিমার নোট কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই। জল, আর্দ্রতা, ময়লা বা বারবার ভাঁজ করার ফলে সহজে নষ্ট হয় না। পাশাপাশি এই নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য (Security Features) যেমন Transparent Window, Micro Printing, Hologram এবং বিশেষ নিরাপত্তা কালি ব্যবহার করা সম্ভব, ফলে জাল নোট তৈরি করা আরও কঠিন হবে।

বিশ্বের ৬০টিরও বেশি দেশে ইতিমধ্যেই পলিমার নোট ব্যবহার করা হচ্ছে। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া প্রথম এই প্রযুক্তি চালু করে। বর্তমানে কানাডা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও ভিয়েতনামসহ একাধিক দেশে এই নোট প্রচলিত।

Advertisement
ads ads

তবে পলিমার নোট চালু হলেও বর্তমান কাগজের নোট একেবারে তুলে দেওয়া হবে না। দুই ধরনের নোটই কিছু সময় একসঙ্গে চলবে। উল্লেখ্য, ২০১২ সালেও পরীক্ষামূলকভাবে ভারতে ১০ টাকার পলিমার নোট চালু হয়েছিল। এবার সেই পরিকল্পনাকেই আরও বিস্তৃত আকারে বাস্তবায়নের পথে এগোচ্ছে RBI। যদিও এখনও এ বিষয়ে RBI-এর আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি।

Continue Reading
Advertisement ads