দেশের খবর
গঙ্গা, যমুনা, সরস্বতীর পাশাপাশি জনগণের কাছেও ক্ষমা চাইলেন মোদী! কিন্তু কেন?
১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা। ২৬ ফেব্রুয়ারি শেষ হল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মেলার। শেষ হল এই শতাব্দীর প্রথম এবং শেষ মহাকুম্ভ। বিশ্বের সমস্ত রেকর্ডকে অতিক্রম করে প্রায় ৬৫ কোটিরও বেশি মানুষ স্নান করেছেন কুম্ভে , যা প্রকৃত অর্থে সভ্যতার ইতিহাসে বিরল।
২০২৫-এবারের কুম্ভ ৪৫ দিন ধরে একতার মহাযজ্ঞ চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত জোর করে ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে। পাশাপাশি ক্ষমা চেয়েছিলেন গঙ্গা, যমুনা, সরস্বতী এবং জনগণের কাছে! কিন্তু কেন?
২৬ তারিখ প্রয়াগরাজে শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। মেলা শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী পোস্টে লেখেন, আমি জানি এত বড় একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সহজ নয়। যার জন্য সংয়বাদ জানিয়েছেন তিনি যোগী সরকারকে।
আরও পড়ুন – ভিকির ছাবা ছবি দেখতে গিয়ে অগ্নিকান্ড পর্দায়! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
মোদী আরও বলেন, কুম্ভে পুণ্যার্থীরা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী এই ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করেছেন। তিন নদীর নাম উল্লেখ করে মোদী লেখেন, মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীকে প্রার্থনা করে বলছি, আমাদের পুজোয় কোনও খামতি থাকলে ক্ষমা করে দেবেন।
সকল ভক্তদের ঈশ্বর বলে অভিহিত করে প্রধানমন্ত্রী মোদী তাঁদের সকলের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন। বললেন, যদি পুণ্যার্থীদের সেবায় কোনও খামতি থেকে থাকে, তবে আমাদের ক্ষমা করে দেবেন। আমি সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। মোদী বলেন, কুম্ভের স্মৃতি আমি এখনও ভুলতে পারছি না।
আরও পড়ুন – প্রীতি জিন্টার বিজেপি যোগ! সেই ছুঁতোয় ১৮ কোটির ঋণ মকুব অভিনেত্রীর
