দেশের খবর
অনশনরত অভিজিৎ দীপকের মুখে কালি মহিলার! যন্তর মন্তরে চরম হট্টগোল ও উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ দিল্লির যন্তর মন্তর (Jantar Mantar)-এ চলা আন্দোলনের মাঝে নতুন করে উত্তেজনা ছড়াল। সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)-কে অনশন মঞ্চ থেকে পুলিশ হাসপাতালে সরিয়ে নেওয়ার পর অনির্দিষ্টকালের অনশনে বসেন ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party-CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Dipke)। শনিবার আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় আচমকাই এক মহিলা তাঁর মুখে কালি ছুড়ে মারেন। মুহূর্তেই এলাকায় হট্টগোল শুরু হয়।
ঘটনার পর উপস্থিত আন্দোলনকারীরা ওই মহিলাকে আটকানোর চেষ্টা করেন। পরে দিল্লি পুলিশ (Delhi Police) তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে প্রতিবাদীদের শান্ত থাকার আহ্বান জানান অভিজিৎ। কালি মাখা মুখেই তিনি বলেন, “নীল রং (Blue Colour) আমার ভীষণ প্রিয়, জয় ভীম।” পরে সমাজমাধ্যমেও (Social Media) একই বার্তা পোস্ট করেন তিনি।
Blue is my colour… Jai Bhim! pic.twitter.com/SItr64em29
— Abhijeet Dipke (@abhijeet_dipke) July 18, 2026
উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে চলা আন্দোলনের সমর্থনে দীর্ঘদিন অনশনে ছিলেন সোনম ওয়াংচুক। শনিবার সকালে দিল্লি হাই কোর্ট (Delhi High Court)-এর নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে তাঁকে সফদরজং হাসপাতাল (Safdarjung Hospital)-এ ভর্তি করে পুলিশ। পুলিশের দাবি, দীর্ঘ অনশন ও শারীরিক দুর্বলতার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিজিৎ দীপকের অভিযোগ, অভিযানের সময় আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। যদিও পুলিশ জানায়, আদালতের নির্দেশ মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে কালি নিক্ষেপের ঘটনার তদন্তও শুরু হয়েছে। একইসঙ্গে সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর এবং আন্দোলনকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
