ফের কুম্ভের পথে অঘটন! গঙ্গাসাগরে যাত্রী বোঝাই বাস গিয়ে পড়ল নয়ানজুলিতে
Connect with us

দেশের খবর

ফের কুম্ভের পথে অঘটন! গঙ্গাসাগরে যাত্রী বোঝাই বাস গিয়ে পড়ল নয়ানজুলিতে

Dwip Narayan Chakraborty

Published

on

ফের কুম্ভের পথে যেতে গিয়ে অঘটন। মহাকুম্ভে একটার পর একটা বিপত্তি কিছুতেই যেন পিছু ছাড়ছে না। পদপিষ্টের ঘটনা থেকে শুরু করে আগুন লাগার ভয়ানক পরিস্থিতি সবই রয়েছে সেই তালিকায়। এমনকি মহাকুম্ভে যেতে আসতে পুণ্যার্থীদের এক্সিডেন্ট সব কিছুই ঘটেছে।

আন্তর্জাতিক ভাষা দিবসে ফের ভয়াবহ দুর্ঘটনা বাংলায়। গঙ্গাসাগর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। এদিন শুক্রবার সকাল ৭.৩০ টা নাগাদ যাত্রী বোঝাই বাস গিয়ে পড়ল নয়ানজুলিতে। দুর্ঘটনার জেরে গুরুতর ভাবে জখম হয়েছেন প্রায় ১০ জন পুণ্যার্থী।

এদিন শুক্রবার সকাল ৭.৩০ টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরের কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে যাত্রী বোঝাই করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। চৌরঙ্গীতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নয়ানজুলিতে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার কাজ শুরু করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।

আরও পড়ুন – ২৮ হাজার টাকা শপিং বান্ধবীর! বচসার জেরে গাড়িতেই গুলিবিদ্ধ চন্ডীতলা থানার IC

Advertisement
ads

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর সঙ্গে উওপস্থিত ছিলেন বিডিও কানাইয়া কুমার রায়। গোটা ঘটনা প্রসঙ্গে বিডিও জানিয়েছেন, পথ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ থেকে ১০ জন যাত্রী। তাদের চিকিৎসা চলছে সাগর গ্রামীণ হাসপাতালে ।

জানা পারা যাচ্ছে, গাড়িতে যেসব যাত্রীরা ছিল তারা সকলেই ভিন রাজ্যের বাসিন্দা। ঘটনাস্থল থেকে জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন সকলে।

বাসের কোন যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। তবে এখনো পর্যন্ত দুর্ঘটনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

আরও পড়ুন – মৃত্যু বাবার, আত্মহননের চেষ্টা শোকবিহ্বল ছেলের

Advertisement
ads