কলকাতা
পার্কস্ট্রিটে বাস দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে সজোরে উল্টে গেল বাস
নিউজ ডেস্ক: সোমবার কলকাতার পার্কস্ট্রিটে ভয়াবহ বাস দুর্ঘটনা। সোমবার সকালে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি সরকারি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বলে খবর। তবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা?
পার্ক স্ট্রিটে দুর্ঘটনার কবলে বাস! ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উঠে গেল হাওড়া থেকে যাদবপুরগামী সরকারি বাস। দুর্ঘটনায় আহত বেশ কয়েক জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, একরি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষির কারণে এই দুর্ঘটনা হয়েছে। যার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাস।
আরও পড়ুন – অশান্ত মুর্শিদাবাদে শিবের মাথায় জল ঢাললেন হিন্দুরা, অনন্য নজির
এদিন সকালে হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাসে দুর্ঘটনার কবলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই সরকারি বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে যায়।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই বাসটিতে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় আজ কিছুটা কম ছিল। ফলে বড়সড় কোনও অঘটন ঘটার থেকে বেঁচে গিয়েছেন অনেকে। তবে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। প্রাথমিক ভাবে খবর, যদিও কারও চোট গুরুতর নয়। তবে কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক কোনও গোলযোগ নাকি কোনও কারণ? খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন – নিকাশি নালার কাজের কারণে হাওড়ায় প্রতিবেশীকে খুন, অভিযুক্ত গ্রেপ্তার
