অশান্ত রবীন্দ্রভারতী, আজও অব্যাহত বিক্ষোভ
Connect with us

কলকাতা

অশান্ত রবীন্দ্রভারতী, আজও অব্যাহত বিক্ষোভ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সোমবার থেকে অশান্ত পরিস্থিতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর জুড়ে। এদিন বুধবারও সেই ছবি লক্ষ্য করা গেল ক্যাম্পাস চত্বর জুড়ে। দিন যত এগোচ্ছে তত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে জোরালো হচ্ছে প্রতিবাদ-বিক্ষোভ।

ক্যাম্পাসের গেট আটকে রাস্তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল সংখ্যায় গিরিশ পার্ক থানার পুলিশ মোতায়েন আছে। অপরদিকে নিরাপত্তা চেয়ে গতকাল পুলিশের দ্বারস্থ হয়েছিলেন উপাচার্য। কলকাতা হাইকোর্টের নির্দেশ, অস্থায়ী উপাচার্যকে নিরাপত্তা দেবে পুলিশ। প্রয়োজনে এসকর্ট করে তাঁকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

কলকাতা হাইকোর্টের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে এমনই ওয়াকিবহাল মহল। যাতে অস্থায়ী উপাচার্য এবং রেজিস্টার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেন। বিষয়টি নিয়ে গিরিশ পার্ক থানার ওসি যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেও বলে জানা যাচ্ছে। অপরদিকে পুলিশ কী পদক্ষেপ করেছে, রাজ্য এদিন হাইকোর্টে সেই বিষয়ে রিপোর্ট দেবে। সেই নির্দেশও দিয়েছে আদালত।

বুধে সকাল থেকেও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ ও স্লোগান চলছে। এদিন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিক্ষোভে সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তার উলটো দিকে প্রচুর পুলিশ মোতায়েন আছে। কোনও অশান্তি যাতে না হয়, সেদিকে কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। ব্যাপক উত্তেজনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে।

Advertisement
ads

আরও পড়ুন – নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য

উল্লেখ্য, গত সোমবার থেকে পড়ুয়াদের একটা অংশ অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়-এর বিরুদ্ধে অভিযোগ এনে রীতিমতো বিক্ষোভ-আন্দোলনে উত্তাল ক্যাম্পাস চত্বর। উপাচার্যের ঘরের দরজায় তালা মেরে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস শুভ্রকমল মুখোপাধ্যায়কে অস্থায়ী উপাচার্যের পদে নিয়োগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, তিনি চেয়ারে বসার পর থেকেই নিজের মতো করে কাজ চালাচ্ছেন। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, অধ্যাপক-অধ্যাপিকা থেকে অশিক্ষক কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন – ফের উত্তপ্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়! উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে সরব পড়ুয়ারা

Advertisement
ads