বাংলায় ফের চালু কেন্দ্রীয় প্রকল্প! নবান্ন থেকে বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Connect with us

ভাইরাল খবর

বাংলায় ফের চালু কেন্দ্রীয় প্রকল্প! নবান্ন থেকে বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়ন (Rural Development)-এ ফের গতি ফেরানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) ঘোষণা করেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প (Central Schemes) পুনরায় চালু করা হচ্ছে।

মন্ত্রী জানান, ২০২২ সালের পর থেকে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রীয় অনুদান (Central Funding) আবার রাজ্যে আসতে শুরু করেছে। ফলে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA), প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G), প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY), দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM), রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান (RGSA) এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাধীন একাধিক প্রকল্পে নতুন করে কাজ শুরু হবে।

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা (Rural Connectivity) উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে প্রায় ২,৭৯০ কিলোমিটার নতুন রাস্তা এবং ৪৫টি সেতু (Bridge) নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে কর্মসংস্থান (Employment) প্রকল্প নিয়ে। মন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ‘বিকশিত ভারত: গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ চালু হবে। এর আওতায় রাজ্যের প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ডধারী (Job Card Holder) বছরে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের সুযোগ পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে আইনসম্মত সুরক্ষার ব্যবস্থাও থাকবে।

Advertisement
ads

এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের আওতায় ‘আবাস প্লাস ২০২৪’ (Awas Plus 2024) সমীক্ষার কাজ শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরে বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার কাজ আগামী ২০ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রশাসনের আশা, এই প্রকল্পগুলির পুনরুজ্জীবনের ফলে গ্রামীণ অর্থনীতি (Rural Economy), পরিকাঠামো (Infrastructure) এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে।

Continue Reading
Advertisement