“আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদী!” দিল্লিতে বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর
Connect with us

দেশের খবর

“আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদী!” দিল্লিতে বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আর এক বছরের বেশি ক্ষমতায় থাকবেন না বলে বিস্ফোরক দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। নয়াদিল্লিতে আদিবাসী সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো (System) একসময় মোদী সরকারের শক্তির ভিত্তি ছিল, তা এখন ভিতর থেকেই দুর্বল হয়ে পড়ছে।

রাহুলের দাবি, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান (Institution)-এর অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে এবং সেই কারণেই নানা গুরুত্বপূর্ণ তথ্য তাঁর কাছে পৌঁছচ্ছে। তাঁর কথায়, “দেশের সিস্টেমের ভিতরে একটি সংঘবদ্ধ বিক্ষোভ (Organised Protest) তৈরি হচ্ছে। যে সিস্টেম একসময় নরেন্দ্র মোদী নিয়ন্ত্রণ করতেন, সেই সিস্টেমই এখন তাঁর সম্পর্কে তথ্য দিচ্ছে।”

এছাড়াও তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Ajit Doval) এবং তাঁদের পরিবার সম্পর্কিত তথ্যও তাঁর কাছে আসছে। এমনকি নির্বাচন কমিশন (Election Commission), গোয়েন্দা সংস্থা (Intelligence Agency) এবং তদন্তকারী সংস্থার (Investigative Agency) কিছু আধিকারিকের কাছ থেকেও বার্তা পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে রাহুল বলেন, ভারত এক বড় অর্থনৈতিক সুনামির (Economic Tsunami) মুখে দাঁড়িয়ে রয়েছে। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলার ক্ষেত্রে দেশের রক্ষাকবচগুলো দুর্বল করে দেওয়া হয়েছে।

Advertisement
ads

একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ক্রমবর্ধমান জনঅসন্তোষ সামাল দিতে কেন্দ্র সরকার জরুরি অবস্থার (Emergency) মতো কোনও কঠোর পদক্ষেপের পথেও হাঁটতে পারে। রাহুলের এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।

Continue Reading
Advertisement