কলকাতা
নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য
নিউজ ডেস্ক: গতকাল অর্থাৎ সোমবার থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস চত্বর জুড়ে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ শুরু হয়েছে। গতকালও আন্দোলন চলাকালীন ক্যাম্পাসে ঢুকতে বাধা পান। এরপরে নিরাপত্তারক্ষীরা তাঁর নির্দেশে বিক্ষোভকারীদের ক্যাম্পাসের বাইরে বার করে দেয় বলে অভিযোগ।
সোমবারের পর আজ ফের মঙ্গলবারও বিক্ষোভ আরও বড় আকার নিয়েছে । ফের মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু। এদিন সকাল থেকে জোড়াসাঁকো ক্যাম্পাসের ভেতর ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র-ছাত্রীদের একাংশ। এমনকি অস্থায়ী উপাচার্যের ঘরের দরজার বাইরে তালা বন্ধ করে দেওয়া হয়। অতঃপর সেই ঘরের সামনে বসেই চলে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি।
আরও পড়ুন – ফের উত্তপ্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়! উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে সরব পড়ুয়ারা
কেবল ওই অস্থায়ী উপাচার্যের ঘরের সামনেই নয়, বরং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাইরে দুটি দরজার সামনেও চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য, রেজিস্ট্রার নিয়োগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে, ততক্ষন এই আন্দোলন চলবে। এমনই দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
পড়ুয়াদের অবস্থান চলার জন্য বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। সেই বিষয় নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন খোদ অস্থায়ী উপাচার্য। জানা গেছে, এদিন পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। আবেদনের ভিত্তিতে এদিন মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই বিষয়ে আবেদন জানানো হয়েছে বলে খবর।
আরও পড়ুন – “দিদি, আমাদের বাঁচান!” প্রতিশ্রুতি মিলছে, কিন্তু সমাধান কবে?
