আবাসের কাটমানি নিয়ে খাটের তলায় তৃণমূল নেতা! টেনেহিঁচড়ে বের করে গ্রেফতার করল পুলিশ
Connect with us

ভাইরাল খবর

আবাসের কাটমানি নিয়ে খাটের তলায় তৃণমূল নেতা! টেনেহিঁচড়ে বের করে গ্রেফতার করল পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবাস যোজনার (Housing Scheme) উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কোচবিহারের মাথাভাঙার জোরপাটকির প্রভাবশালী তৃণমূল নেতা (TMC Leader) শহিদুল মিঞা। গত কয়েকদিন ধরে পলাতক থাকার পর,  নিজের বাড়ির খাটের তলা থেকে পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে বের করে গ্রেফতার (Arrest) করে।

জানা গিয়েছে, শহিদুল মিঞার স্ত্রী জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের সদস্য (Panchayat Member)। শহিদুল নিজে মাথাভাঙা থানার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসেবে কর্মরত ছিলেন এবং এলাকায় নিজেকে তৃণমূল নেতা হিসেবে পরিচয় দিয়ে দাপট খাটাতেন। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি (Commission/Kickback) নিয়েছেন। গ্রামবাসীদের দাবি, এইভাবে তিনি প্রায় ৮ লক্ষ টাকা তুলেছেন। এই দুর্নীতির বিরুদ্ধে গত ২৫ মে এলাকাবাসী তীব্র বিক্ষোভ (Protest) দেখালে মাথাভাঙা থানা শহিদুলকে চাকরি থেকে সাসপেন্ড (Suspend) করে এবং তিনি আত্মগোপন করেন।

 শহিদুল গোপনে নিজের বাড়িতে ফিরলে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে যান। টাকা ফেরতের দাবিতে বিশেষ করে এলাকার মহিলারা তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেগতিক দেখে গণরোষের (Public Fury) ভয়ে ঘরের খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়েন ওই নেতা। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতরে খাটের তলা থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শহিদুলকে বাড়ি থেকে বের করার সময় গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ধরে অবিলম্বে কাটমানির টাকা ফেরতের দাবিতে স্লোগান দিতে থাকেন। এই নাটকীয় গ্রেফতারির ভিডিও (Video) ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে।