কলকাতা
১৮ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা! বিজ্ঞপ্তি জারি নবান্নের
নিউজ ডেস্ক: কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা বা কর্মচারীরা। এনিয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে। যদিও সেই মামলার সওয়াল-জবাব ক্রমশ বেড়েই চলেছে দিনের পর দিন। এতে করে তাতে আইনি পথে জয়ের আশাও কমতে দুরু করেছে রাজ্য সরকারি কর্মীদের।
তবে এসবের মাঝেই রাজ্য বাজেটে সুখবর শোনান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন মঙ্গলবার নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,১ এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা বা কর্মীরা। জানানো হয়েছে, তাদের মূল বেতনের ১৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মচারীরা ওপেনশনভোগীরা।
অপরদিকে সুপ্রিম কোর্টে প্রায় এক মাস পিছিয়ে গেল ডিএ মামলা। পরবর্তী শুনানি ২২ এপ্রিল। মঙ্গলবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তিনি জানিয়েছেন, পুরো সওয়াল জবাবের জন্য আরও সময় দরকার । এদিকে আবার একই মত ছিল সকলের। আদালতে সবপক্ষের সঙ্গে আলোচনা করে ২২ এপ্রিল শুনানির দিন ঠিক হয়।
আরও পড়ুন – নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য
সবপক্ষের তরফেই আবেদন করা হয়, মামলাটি ওইদিন টপ অফ দ্য বোর্ডে রাখার জন্য। তাতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। এদিকে মামলার অংশ হতে চেয়ে আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই আবেদনও গৃহীত হয়েছে। আরও জানুন, আগের তুলনায় আরও ৪ শতাংশ হারে বাড়ল সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ ।
নবান্নর বিজ্ঞপ্তি অনুযায়ীম, মূল বেতনের সর্বমোট ১৮ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা ও পেনশনভোগীরা। তাতে বলা হয়েছে, পুরসভা, রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, সরকারি সংস্থা,পঞ্চায়েত ও স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি ২২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এটিও কার্যকর হবে।
আরও পড়ুন – সম্পর্কে পার্থর বেয়াই! আদালতে সাক্ষ্য দিলেন কল্যাণময়ের বিরুদ্ধে
