কলকাতা
ফের উত্তপ্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়! উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে সরব পড়ুয়ারা
নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়-এর বিরুদ্ধে ক্যাম্পাস চত্বরে ক্ষোভ দানা বেঁধেছিল। আনন্দোলকারী পড়ুয়াদের অভিযোগ, অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় নিজের মতো করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। পড়ুয়াদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে। এমনই অভিযোগ আরও একবার তোলা হয়েছে।
গতকাল অর্থাৎ সোমবার জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় ক্যাম্পাসে এসে কাজে যোগ দিয়েছিলেন। তার আগে থেকেই ক্যাম্পাসে শুরু হয় বিক্ষোভ। অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়-এর বিরুদ্ধে শুরু হয় স্লোগানিং।
ক্যাম্পাসের বাইরেও বিক্ষোভ করতে থাকেন ছাত্র-ছাত্রীরা। আন্দোলনরত পড়ুয়ারা অস্থায়ী উপাচার্যের ঘরের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এমনকি উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে।
আরও পড়ুন – নিয়োগের দাবিতে পথে প্রশিক্ষিত নার্সরা
সোমবারের পর আজ মঙ্গলবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যকে নিয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত। আজও সকাল থেকে জোড়াসাঁকো ক্যাম্পাসের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীদের একাংশ। শুধু তাই নয়, অস্থায়ী উপাচার্যের ঘরের দরজার বাইরে থেকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। উপাচার্যের ঘরের সামনে বসেই চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
বিষয়ক সূত্রে খবর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই সমস্যা দীর্ঘদিনের। ২০২৩ সাল থেকে এখানকার ভারপ্রাপ্ত উপাচার্য প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। রেজিস্ট্রারও অস্থায়ী। সেখানেই ছাত্র-ছাত্রীদের অভিযোগ, নিজেদের মতো করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন তারা। এতে করে আসল পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য, রেজিস্ট্রার নিয়োগ করতে হবে।
আরও পড়ুন – বচসার জেরে চোখ ‘উপড়ে’ নেওয়ার অভিযোগ, নিউ ব্যারাকপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী
