কলকাতা
‘তৃণমূল চলে গেলে কি অবস্থা হবে তাদের?’ কসবা কান্ড নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
নিউজ ডেস্ক: এবার কসবা কান্ড নিয়ে পুলিশ ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, পুলিশের এত সাহস হয় কি করে? পুলিশের সরকারের জন্য কাজ করছে না, সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতে কাজ করছে! তাহলে এত সাহস হয় কি করে পুলিশের? কসবা কান্ড নিয়ে এবার বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ।
গতকাল বুধবার কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরি চাইতে যাওয়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। তাদের মধ্যে এখনও ১জন হাসপাতালে ভর্তি। এবার কসবা কাণ্ডের প্রতিবাদে সুর চড়ালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
আরও পড়ুন – বেতন পোর্টালে নাম চাকরিহারাদের! তবুও মনে শঙ্কার মেঘ
দিলীপ ঘোষ বলেছেন, পুলিশের যেখানে প্রতিবাদ করার দরকার, যেখানে লাঠিপেটা করার দরকার সেখানে না করে তারা শিক্ষকদের ওপর গায়ে হাত তুলছেন! রাস্তায় তো চোর-ডাকাতেরা ঘুরে বেড়াচ্ছেন, তাদের তো গায়ে হাত দিতে পারেন না। এদিকে শিক্ষকদের লাঠিপেটা করা হচ্ছে! দিলীপের প্রশ্ন, এত সাহস হয় কী করে পুলিশের?’ তৃণমূল সরকারের ওপর রাজনৈতিক আক্রমণও যে হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার মুখ খুললেন দিলীপ ঘোষও।
বিজেপি নেতা দিলীপ ঘোষের , যোগ্য শিক্ষকদের পেটে লাথি মারা হয়েছে! পুলিশের এত সাহস হয় কী করে? যারা যোগ্য মানুষ, নিজেদের অধিকারের জন্য লোরাও চালিয়ে যাচ্ছেন, তাঁদের সঙ্গে অপরাধীদের মতো ব্যবহার করা হচ্ছে কেন?। দিলীপের আরও বক্তব্য, এরাজ্যের পুলিশ দলদাসের মতো কাজ করছেন। তারা একবারও ভাবছেন না, মানুষের জন্য কাজ করেন তারা, কোনও সরকারের জন্য নয়। তৃণমূল সরকার চলে গেলে কি যে অবস্থা হবে তাদের? সেটা একবারও ভেবে দেখছেন না। এই কথা হুদিয়ারই দিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি।
আরও পড়ুন – SSC ভবনের সামনে অনশন! জোড়া মামলা দায়ের চাকরিহারাদের বিরুদ্ধে
