SSC ভবনের সামনে অনশন! জোড়া মামলা দায়ের চাকরিহারাদের বিরুদ্ধে
Connect with us

কলকাতা

SSC ভবনের সামনে অনশন! জোড়া মামলা দায়ের চাকরিহারাদের বিরুদ্ধে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার অনশনের পথ বেছেনিলেন যোগ্য চাকরিহারারা। ডিআই অফিস অভিযানের পর এবার এসএসসি ভবনের সামনে অনশন চাকরিহারাদের। বেলা ১১টা থেকেই চলছে অনশন। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে ও কসবায় পুলিসি অত্যাচারের প্রতিবাদে এবার এসএসসি ভবনের সামনে অনশনে বসলেন চাকরিহারাদের একাংশ।

এদিকে চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করা হল। একটি মামলা করেছেন জেলা স্কুল পরিদর্শক, অপর মামলাটি স্বতঃপ্রণোদিতভাবে করেছেন কসবা পুলিশ।সপ্তাহখানেক আগে অর্থাৎ গত ৩রা এপ্রিল ভাগ্য নির্ধারিত করা হয়েছে এসএসসি ২০১৬-র চাকরিহারাদের। সুপ্রিম কোর্টের রায়দানে চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে আশ্বস্ত করেছিলেন যে, যারা যোগ্য তাদের চাকরি যাবেনা। সেই সভাও নিজেদের অবস্থার কথা জানিয়েছিলেন সদ্য চাকরিহারা ধরিতেশ ও মেহবুব মন্ডল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের থেকে আশ্বাস পাওয়ার পরেও দুশ্চিন্তায় চাকরিহারারা। রাজ্য সরকার পাশে রয়েছেন যোগ্য চাকরিহারাদের, কিন্তু তার পরেও ডিআই অফিস অভিযানের পথ বেছে নিয়েছিলেন চাকরিহারারা।

প্রশাসনিক আশ্বাস মিললেও বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দু’দিন দু’টি কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। আজ বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনে জমায়েত এবং সেখান থেকে একটি মিছিল যাবে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত। আগামীকাল শুক্রবার এসএসসি ভবন অভিযান। চাকরিহারারা আহ্বান জানিয়েছেন, সমাজের প্রত্যেক স্তরের মানুষকে মিছিলে পা মেলানোর জন্য। তবে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই মিছিলে অংশ গ্রহণ করুক তা তারা চাইছেন না। এবার এই কর্মূসূচির সঙ্গে যুক্ত হল অনশনও।

Advertisement
ads

গতকাল ডিআই অফিস অভিযানের পর রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান শুরু করেছেন চাকরিহারাদের একাংশ। এদিন আজ সকাল ১১টা থেকে অনশনও শুরু করেছেন যোগ্য চাকরিহারারা। জানা যাচ্ছে, এরপর আরও অনশনকারী যোগ দেবেন। চাকরিহারাদের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা এবং সিবিআইয়ের কাছে থাকা ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আন্দোলনকারীদের কথায়, সুপ্রিম কোর্ট যোগ্য চাকরি প্রার্থীদের আশ্বাসে চাকরি ফেরাবে না।

আরও পড়ুন – পথেই পথ খুঁজবে শিক্ষক সমাজ, চাকরিহারাদের ডাকে আজ রাজপথে প্রতিবাদ

চাকরি ফেরানোর জন্য দরকার তথ্য। তাই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনশন শুরু করলেন চাকরিহারারা।গতকাল বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযান করেন চাকরিহারাদের একাংশ। মুখ্যমন্ত্রী সভায় যারা দুর্দশার কথা জানিয়েছেন গতকালের বিক্ষোভে তারাও সামিল হয়েছিলেন। অভিযোগ, পুলিশ উর্দিধারীরা রাস্তায় ফেলে মার্সোর করেছেন তাদের! তাদের পেতে লাথি মেরেছেন পুলিশ কর্মীরা।

এমনকি পুলিশ কমিশনার মনোজ বার্মা স্বীকার করেছেন যে, কসবা পুলিশ চাকরিহারাদের ওপর লাঠিচার্জ করেছে। তিনি বলেছেন, কসবার ডিআই অফিসে পুলিশের হামলায় জখম ৬। তাদের মধ্যে ১ জন হাসপাতালে ভর্তি। কিন্তু, পুলিশ বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে। তবে চাকরিচ্যুত দের বিরুদ্ধে শুধু বলপ্রয়োগ নয়, এবার আইনি পদক্ষেপও গ্রহল করল পুলিশ। দায়ের করা হল জোড়া মামলাও।

Advertisement
ads

আরও পড়ুন – কসবা কান্ড নিয়ে সাংবাদিক বৈঠকে সরব মুখ্যসচিব মনোজ পন্থ