কোলাঘাটে বিক্ষোভের মুখে দিলীপ ও তাঁর স্ত্রী, তুমুল বচসা
Connect with us

রাজ্যের খবর

কোলাঘাটে বিক্ষোভের মুখে দিলীপ ও তাঁর স্ত্রী, তুমুল বচসা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: কোলাঘাটে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে ঘিরে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। উঠলো মুর্শিদাবাদের স্লোগানও। কোলাঘাটে বিক্ষোভের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। ভেস্তে গেল দিলীপের চা-চক্র।

এমনকি বিজেপি নেতা দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন তিনি। এবার সেই রোষ এসেই পড়ল তাঁর ওপর? ঘটনাস্থলে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তুমুল বচসা হয় বিজেপির বিক্ষোভকারীদের।

এদিকে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি বলেন, এখন পার্টিতে ৩টে লাইন চলছে। পাল্টা আন্দোলনকারীরা বলেন, দাদা অপরাধ করেছেন। এদিন সকালে দিঘায় স্ত্রীকে পাশে নিয়ে প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ ঘোষ।

আরও পড়ুন – ‘পর্দার আড়ালে কিছু বলি না’, দিঘা সফর নিয়ে সমালোচনার জবাবে সরব দিলীপ

Advertisement
ads ads

সেখানে রাজ্য বিজেপির নেতৃত্বকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। রাজ্য বিজেপিতে গেরুয়া শিবিরের লাগাতার হার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন দিলীপ বলেন, মন্দির যেই তৈরি করুক, ভগবান সবার। রামমন্দির কে তৈরী করেছে সেটা সবাই ভুলে গেছে, কালীঘাটের মন্দির কে তৈরী করেছে সেটা সবাই ভুলে গিয়েছে, তাই মন্দির সবার। বুবানকে কেউ ভুলবে না।

পশ্চিমবঙ্গে সব কিছুতে রাজনীতি হয়। এদিন সাংবাদিকদের সামনে সৌমিত্র-শুভেন্দুকেও আক্রমণ শানান দিলীপ ঘোষ। তবে শুধু কোলাঘাট নয়, কিছু জেলায় আন্দোলনকারী বিজেপি কর্মীরা দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালাও পড়ান। স্লোগান ওঠে দিলীপ ঘোষ মুর্দাবাদ, দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার কর, দিলীপ ঘোষের কালো হাত ভেঙে দাও। জোর জল্পনা।

আরও পড়ুন – দিলীপ-মমতা এক ফ্রেমে! জগন্নাথ ধাম কি মিলিয়ে দিল রাজনৈতিক রং?

Advertisement
ads ads