কলকাতা
ফের হাইকোর্টে সুজয়কৃষ্ণ ভদ্র! জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন
নিউজ ডেস্ক: জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ
হলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত অন্তর্বর্তী জামিনের রয়েছে মেয়াদ। সেই মেয়াদ বৃদ্ধির জন্য আদালতের দ্বারস্থ হলেন সুজয়কৃষ্ণ ভদ্র।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় তাঁর চিকিৎসার জন্য আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। এবার তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি জামিনের শর্ত কমানোর আবেদনও করা হয়েছে।
আরও পড়ুন – বারুইপুরে শুভেন্দুর উপর হামলা! বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের
হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে সুজয়কৃষ্ণের ভদ্রের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে জামিন মঞ্জুর করা হয়। তবে জেল থেকে বেরোনোর জন্য একাধিক শর্ত দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা।
সুজয়কৃষ্ণকে বলা হয়েছিল, বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না তিনি। তাঁর বাড়িতে সর্বক্ষণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি যে দুটি মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি, তার নম্বরও জানাতে হবে সিবিআইকে। এই সময়ের মধ্যে তিনি প্রয়োজনে অপারেশনও করাতে পারবেন। সবমিলিয়ে জেল থেকে বেরিয়েও দুর্নীতিই তদন্তে সাহায্য করতে হবে সিবিআইকে।
আরও পড়ুন – বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ব্লক নেতৃত্বের
