রাজনীতি
বারুইপুরে শুভেন্দুর উপর হামলা! বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের
নিউজ ডেস্ক: বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগে উত্তাল বিধানসভা। আজ বৃহস্পতিবার ফের ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, বিধানসভার বাইরে মূল গেটের সামনে প্রতিবাদও দেখান বিজেপি বিধায়করা। প্রতিবাদ-বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যান্য বিধায়করা।
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যান্য বিজেপি বিধায়করা বারুইপুরের প্রসঙ্গ তোলেন। স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানান, এটা বিধানসভার বাইরের ঘটনা। এই কথা শোনার পর স্লোগান দিতে শুরুকরে বিজেপি বিধায়করা। বিধানসভার ভেতরেই চেয়ার ছাড়ো স্পিকার বলে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। এদিকে বিধানসভায় পাল্টে শাসক দলের বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। এরপর ৩৭ মিনিটের মাথায় অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
অধিবেশন কক্ষ থেকে সোজা বিধানসভা গেটের বাইরে চলে যান বিজেপি বিধায়করা। কালো পতাকা নিয়ে স্লোগান দেখতে থাকেন তারা। ঘটনায় আরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি ছিঁড়ে ফেলেন কাগজ। বিধানসভার গেটের বাইরে অবস্থানে বসেন বিজেপি নেতৃত্ব। তবে অবাকের বিষয় যাকে ঘিরে এই কান্ড, যার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হল বিধানসভা সেই শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি এদিন।
আরও পড়ুন – বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ব্লক নেতৃত্বের
বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ, ফের বৃহস্পতিবার উত্তাল রাজ্য বিধানসভা। গতকাল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর তৃণমূলের কয়েকজন লোক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। ঢুকতে বাধা দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে। শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে রাস্তার দুপাশে তৃণমূল লোক জড়ো করে গো ব্যাক স্লোগান দিয়েছে বলেও অভিযোগ। তৃণমূলীদের হাতে মোটা মোটা বাটাম, লোহার রড, কাটা বাঁশ, পাথর-ইট এবং জলের বোতলে লঙ্কা গুঁড়ো মেশানো ছিল।
শুভেন্দু অধিকারীর কনভয় এগোতেই তৃণমূল লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ করেছে বিজেপি। গাড়ির কাচ বন্ধ থাকায় প্রাণে বেঁচে যান বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল না করেই ফিরে যান তিনি। শুভেন্দু অধিকারী এদিন বলেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। আগামী ২৭ তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন – রেলে চাকরি দুর্নীতিতে হাজিরা লালুপ্রসাদের! সঙ্গে ছিল তাঁর মেয়েও
