কলকাতা
পুলিশের উর্দিতে সৌরভ! জিৎ-প্রসেনজিতের পর এবার ‘খাকি’তে দাদার নতুন ইনিংস?
ডিজিটাল ডেস্কঃ দাদার দাদাগিরি যেন দিন দিন বেরেই চলেছে। ক্রিকেটের মাঠ থেকে শুরু করে জি বাংলার দাদাগিরির মঞ্চ সবেতেই দাদা ছয় হাকিয়েছেন। আর এইবারতো দাদা যেন নতুন রূপে। পুলিশের খাকি উর্দি গায়ে, চোখে চশমা— একেবারে দুঁদে অফিসারের মেজাজে ধরা দিলেন দাদা।
নীরজ পাণ্ডের হাইভোল্টেজ ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ রয়েছে অলরাউন্ডার সৌরভ গাঙ্গুলি? মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে গভীর রাত পর্যন্ত শুটিং করেছেন তিনি। পরিচালকের আসনে ছিলেন অয়ন সেনগুপ্ত। তবে ব্যপারটা একটু স্পষ্ট করা যাক— এই খাকি লুক আসলে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর একটি বিশেষ প্রচারমূলক ভিডিওর জন্য।
আরও পড়ুনঃনায়িকা সোনা পাচারে ধরা পড়তেই, সম্পর্কের ইতি টানলেন বাবা
শুটিং চলাকালীন উপস্থিতদের অভিমত, ক্যামেরার সামনে সৌরভ এতটাই সাবলীল আর আত্মবিশ্বাসী ছিলেন যে বলিউডের পাকা অভিনেতাদেরও তিনি টেক্কা দিতে পারেন! তাঁর নিখুঁত সংলাপ বলার ধরন, শক্তিশালী অভিব্যক্তি দেখে সবাই মুগ্ধ। আর পুলিশের উর্দিতে দাদার ছবি সামনে আসতেই অনুরাগীরা তো অনেক খুশি।
